রাবি কেন্দ্রে ঢাবির ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
- আপডেটের সময়: ০৫:২৪:৩০ অপরাহ্ন, শনিবার, ২৩ অক্টোবর ২০২১
- / 341
আসিফ আজাদ সিয়াম, রাবি প্রতিনিধি:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের ‘ঘ’ ইউনিটের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ অক্টোবর) বেলা ১১ টায় শুরু হয়ে সাড়ে ১২ টায় শেষ হয়।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর সূত্রে জানা যায়, শনিবার ‘ঘ’ ইউনিটের পরীক্ষায় পরীক্ষার্থী ছিলেন ১২ হাজার ৬ জন।
এর মধ্যে উপস্থিত ছিলেন ৮ হাজার ২০৬ জন শিক্ষার্থী। সে অনুযায়ী উপস্থিতি ৬৮ দশমিক ৫৪ শতাংশ এবং অনুপস্থিতি ৩১ দশমিক ৪৬ শতাংশ।
বিশ্ববিদ্যালয়ের ৮টি একাডেমিক ভবনে পরীক্ষা অনুুষ্ঠিত হয়েছে।
ট্যাগ :



























