ওনাব-এর এডহক কমিটির সদস্য হলেন বিডি সমাচার সম্পাদক মহসিন হোসেন
- আপডেটের সময়: ১২:৫৯:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫
- / 454
নিজস্ব প্রতিনিধি:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালের মালিকদের সংগঠন অনলাইন নিউজপোর্টাল এসোসিয়েশন বাংলাদেশ (ওনাব)-এর নির্বাহী কমিটি ভেঙ্গে দিয়ে একটি এডহক কমিটি গঠন করা হয়েছে।
ওনাবের এই এডহক কমিটিতে সদস্য মনোনীত হয়েছেন বিডি সমাচার টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক মহসিন হোসেন।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত নির্বাহী কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগেও মহসিন হোসেন ওনাবের কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন। এছাড়াও তিনি ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য, ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের দপ্তর সম্পাদক, চট্টগ্রাম বিভাগ সাংবাদিক ফোরামের (চবিসাফ) সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
সংগঠনের কার্যক্রমকে গতিশীল ও কার্যকরী করার জন্য ওনাবের ভারপ্রাপ্ত সভাপতি লতিফুল বারী হামিমের সভাপতিত্বে সভায় ওনাব-এর নবগঠিত এডহক কমিটির আহবায়ক মোস্তফা কামাল মজুমদার, যুগ্মআহবায়ক লতিফুল বারী হামিম এবং সদস্য সচিব শাহীন চৌধুরীর নাম ঘোষণা করা হয়।
এছাড়াও এডহক কমিটির অন্য সদস্যরা হলেন, আলীমুজ্জামান হারুণ, তৌহিদুল ইসলাম মিন্টু, আশরাফুল কবির, মো: মোস্তাকিম সরকার, রফিকুল বাসার,অয়ন আহমেদ, মাহবুবা ইসলাম কাকলী, সাখাওয়াত হোসেন সজিব এবং সৈয়দ আরিফুজ্জামান।
নির্বাহী কমিটির আজকের সভায় আরও উপস্থিত ছিলেন- শাহীন চৌধুরী, আশরাফুল কবির,মহসিন হোসেন, মোস্তাকিম সরকার, অয়ন আহমেদ, তৌহিদুল ইসলাম মিন্টু এবং রফিকুল বাসার। আমন্ত্রিত সদস্য হিসেবে উপস্থিত ছিলেন- মোস্তফা কামাল মজুমদার এবং আলীমুজ্জামান হারুণ।
সভায় যত দ্রুত সম্ভব সংগঠনের সদস্য তালিকা চূড়ান্ত করে একটি সাধারণ সভা আহবানের এক প্রস্তাব গৃহীত হয়।
সভায় জাতীয় গণমাধ্যম কমিশনের সাথে সম্প্রতি অনুষ্ঠিত বৈঠকের বিষয় সাধারণ সম্পাদক শাহীন চৌধুরী সবাইকে অবহিত করেন। এছাড়া সদস্যদের দাবি দাওয়া বাস্তবায়নের জন্য অবিলম্বে তথ্য উপদেষ্টা এবং তথ্য সচিবের সাথে বৈঠক অনুষ্ঠানের এক প্রস্তাব গৃহীত হয়।




















