বিডি সমাচারের প্রধান সম্পাদক হলেন মানসুর আহমদ সাকী
- আপডেটের সময়: ১২:৩৬:৩৫ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫
- / 443
বিডি সমাচার ডেস্ক:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে নিবন্ধিত অনলাইন গণমাধ্যম বিডি সমাচার টোয়েন্টিফোর ডটকম এর প্রধান সম্পাদক হিসেবে যুক্ত হয়েছেন সিনিয়র সাংবাদিক মানসুর আহমদ সাকী। এর আগে তিনি দীর্ঘ সময় দেশের বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন। এছাড়াও কলামিস্ট হিসেবেও রয়েছে তাঁর বিশেষ খ্যাতি।
রবিবার(২ ফেব্রুয়ারি)পল্টনে পত্রিকার কার্যালয়ে বিডি সমাচার পত্রিকার প্রকাশক ও সম্পাদক মহসিন হোসেন তার হাতে নিয়োগপত্র তুলে দেন।
এসময় বিডি সমাচার পত্রিকার চীফ রিপোর্টার আঃ রাজ্জাক খান,সহকারী সম্পাদক, মোঃ সজিব হাসান, মোঃ সাইফুদ্দিন, বিশেষ প্রতিনিধি মোঃ ফরিদ আহদমেদ, সহ-সম্পাদক, হাসানুজ্জামান হিমেল,স্টাফ রিপোর্টার আরমান হোসেন, রিপোর্টার মোঃ জাহেদ উপস্থিত ছিলেন।
মানসুর আহমদ সাকী চাঁদপুর জেলার মতলবের কৃতিসন্তান।
তাঁর অবসর কাটে বই পড়ে, সাহিত্য নিয়ে গভেষণা নিয়ে। তিনি ব্যাক্তিগত জীবনে বিবাহিত। তিন সন্তানের জনক।
মানসুর আহমদ সাকী বলেন, বিডি সমাচার পরিবারসহ সকল সাংবাদিকদের কাছে দোয়া সহযোগিতা চাই, বস্তুনিষ্ঠ সংবাদের মাধ্যমে বিডি সমাচারকে এগিয়ে নিয়ে যেতে চাই।
বস্তুনিষ্ঠ, সৎ, নির্ভীক সাংবাদিকতা দেশ ও জাতির জন্য মঙ্গল বয়ে আনে। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রশ্নে কোনো আপস করা চলবে না। সকলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।


























