নেত্রকোনার দূর্গাপুরে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত
- আপডেটের সময়: ১১:১৮:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর ২০২০
- / 329
ইকবাল হাসান, নেত্রকোনা জেলা প্রতিনিধি:
“পুলিশই জনতা জনতাই পুলিশ” এই শ্লোগানকে সামনে রেখে নেত্রকোনা দুর্গাপুর উপজেলার সকল ইউনিয়নের জনপ্রতিনিধি ও গ্রাম পুলিশের উপস্থিতিতে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
২৩ ডিসেম্বর বুধবার বিকালে আইন শৃঙ্খলার সার্বিক পরিস্থিতির উন্নতির লক্ষে স্হানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সুশীল সমাজের ব্যক্তিবর্গকে নিয়ে এ ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।
এ সময় দুর্গাপুরের আইন শৃঙ্খলার উন্নতির কথা উল্লেখ করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ্ নূর এ আলম বলেন, বর্তমান সময়ে দূর্গাপুরে সিসি ক্যামেরা স্হাপন ও পুলিশের সার্বিক সহায়তার ফলে আইন শৃঙ্খলাসহ সার্বিক পরিস্থিতি উন্নতি হচ্ছে।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ নূর এ আলম সভাপতিত্বে এতে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন আল আজাদ,বিরিশিরি ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম, বাকলজোড়া ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম, চন্ডীগড় ইউনিয়নের চেয়ারম্যান আলতাবুর রহমান,মুক্তিযোদ্ধা কমান্ডার সোরাফ তালুকদার, ওয়ার্ড কমিশনার মতিউর রহমান,মোঃ আক্রাম হোসেনসহ অন্যরা।
ট্যাগ :


























