বৃষ্টি
- আপডেটের সময়: ০২:০৯:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অগাস্ট ২০২১
- / 491
বৃষ্টি
রেজাউল করিম রোমেল
গুরুম গুরুম মেঘ ডাকছে
ব্যাঙ ডাকছে জলে,
তাই-না দেখে নাচছে খুকি
এই বর্ষাকালে।
ঝর-ঝর-ঝর বৃষ্টি নামে
ঝর-ঝর-ঝর বৃষ্টি,
ঝন-ঝন-ঝন টিনের চালে
সুর ছন্দের সৃষ্টি।
খোকা খুকি মজা করে
এই শব্দ শুনে,
পশু পাখি ঘুমায়নি আজ
ঐ দেখা যায় বনে।
ট্যাগ :
বৃষ্টি























