ফুরফুরার পীর আল্লামা আবু ইবরাহিম সিদ্দিকীর ইন্তেকাল
- আপডেটের সময়: ০১:৫৪:০০ পূর্বাহ্ন, সোমবার, ৩ মে ২০২১
- / 397
ভারতের হুগলী জেলার ফুরফুরা দরবারের পীর আল্লামা আবু ইবরাহিম সিদ্দিকী আল-কুরাইশী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রবিবার (২মে) সকাল সাড়ে ৯টায় তিনি নিজ বাড়িতে ইন্তেকাল করেন।
তিনি ছিলেন ফুরফুরার মুজাদ্দেদে জামান হজরত আল্লামা আবু বকর সিদ্দিক আল-কুরাইশি রাহমাতুল্লাহি আলাইহির নাতি। হজরত আল্লামা আব্দুল হাই সিদ্দিকি আল-কুরাইশীর (বড় হুজুরের) মেঝ ছেলে।
তিনি পশ্চিম বাংলা, আসাম ও বাংলাদেশে অনেক মাদরাসা মসজিদ প্রতিষ্ঠা করেছেন। দ্বীন ও ইসলাম প্রচারে তাঁর ব্যাপক অবদান ছিল। তার জানাজা ও দাফন কখন অনুষ্ঠিত হবে এখনও তা জানা যায়নি।
আল্লাহ তাআলা দ্বীনের এ খাদেমকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। আমিন।



























