নবাবগঞ্জে দরজার ছাদ ধসে বৃদ্ধ মহিলার মৃত্যু

  • আপডেটের সময়: ০৮:২০:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর ২০২০
  • / 299

 অলিউর রহমান মেরাজ নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি :

দিনাজপুরের নবাবগঞ্জে দরজার ছাদ ধসে রেজিয়া বেগম (৬৫) নামে বৃদ্ধ মহিলার মৃত্যু হয়েছে। নিহত রেজিয়া বেগম (৬৫) উপজেলার মাহমুদপুরের ইউনিয়নের পুটিহারা গ্রামের মৃত বাচ্ছা মিয়ার স্ত্রী বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দুপুরে এই দূর্ঘটনা ঘটে।

নবাবগঞ্জ থানা ও গ্রামবাসীর সুত্রে জানা যায় , ছাদ ধসার পূর্বে বাড়ির সামনে নারিকেল গাছের আগাছা পরিষ্কার করা দেখছিলেন মৃত রেজিয়া বেগম সে সময় হঠাৎ নাড়িকেল গাছের আগাছা দরজার ছাদের উপরে পড়লে ছাদ টি ধসে পরে মৃত রেজিয়া বেগমের উপরে তাৎক্ষণিক ভাবে রেজিয়া বেগমের মাথার মগজ ও পেটের নাড়ি ভুড়ি সব বের হয় এবং ঘটনা স্থানেই সে মৃত্যু বরণ করেন।

নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ অশোক কুমার চৌহান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমাদের অফিসার ঘটনা স্থল পরিদর্শন করেছে তবে এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের করেনি নিহতের পরিবার, থানায় অভিযোগ দায়ের করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। রেজিনা বেগমের এই মৃত্যুতে এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নবাবগঞ্জে দরজার ছাদ ধসে বৃদ্ধ মহিলার মৃত্যু

আপডেটের সময়: ০৮:২০:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর ২০২০