অনিয়মে জর্জরিত পূরবী জেনারেল ইন্স্যুরেন্স

  • আপডেটের সময়: ০৫:৫০:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • / 21

*নির্ধারিত সীমার চেয়ে ৪০ লাখ টাকা অতিরিক্ত ব্যবস্থাপনা ব্যয়
* ১ কোটি ৭৫ লাখ টাকা এজেন্ট কমিশন হিসেবে দেখানো হয়েছে
* প্রিমিয়াম ও রেজিস্টার প্রিমিয়াম আয়ে ৪৯ লাখ টাকা গড়মিল
* আইন না মানার কারণেই বিমা খাতে আস্থাহীনতা সৃষ্টি হয়েছে: অধ্যাপক ড. শহীদুল ইসলাম জাহিদ, ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের চেয়ারম্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের বিরুদ্ধে বীমা আইন লঙ্ঘন, বছরের পর বছর অনিয়ম দুর্নীতি, অবৈধ কর্মকা-, অতিরিক্ত কমিশন, ভুয়া এজেন্ট নিয়োগ এবং গ্রাহকের দাবি নিষ্পত্তিতে অনিয়ম, অর্থ আত্মসাত ও নানা অনিয়মের অভিযোগে উঠেছে।

নিরীক্ষা প্রতিষ্ঠান এম জেড ইসলাম এন্ড কোং চার্টার্ড একাউন্টসের বিশেষ উত্থাপিত আপত্তিতে কোম্পানিটির অভ্যন্তরীণ ব্যবস্থাপনার এই ভয়াবহ চিত্র উঠে এসেছে।

আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটি তাদের নির্ধারিত নিয়ন্ত্রক সীমার চেয়ে ৪০ লাখ টাকা অতিরিক্ত ব্যবস্থাপনা ব্যয় করেছে। এছাড়া নগদ প্রবাহ বিবৃতি (ক্যাশ ফ্লো স্টেটমেন্ট) অনুসারে ১ কোটি ৭৫ লাখ টাকা এজেন্ট কমিশন হিসেবে দেখানো হয়েছে। খাত সংশ্লিষ্টদের মতে, নির্ধারিত সীমার বাইরে গিয়ে বিপুল অঙ্কের এই অর্থ প্রদান মূলত কমিশন নয়, বরং কমিশনের নামে ‘অর্থ আত্মসাত’হতে পারে।

২০২৪ সালের আর্থিক প্রতিবেদনের তথ্য অনুসারে, পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের মোট সম্পদের পরিমাণ ১৫৭ কোটি ৪৫ লাখ টাকা। আর মোট বিনিয়োগের পরিমাণ ৮৫ কোটি ৬ লাখ টাকা। এর মধ্যে এফডিআর রয়েছে ৭২ কোটি ৫ লাখ টাকা।

এছাড়া কোম্পানির ব্যাংক অ্যাকাউন্টে রেকর্ডকৃত প্রিমিয়াম আয় এবং রেজিস্টার প্রিমিয়াম আয়ের মধ্যে ৪৯ লাখ টাকার বিশাল ব্যবধান খুঁজে পেয়েছেন নিরীক্ষকরা। বিপুল পরিমাণের এই আর্থিক গরমিলের কোনো সদুত্তর দিতে পারেনি কর্তৃপক্ষ। তবে কোম্পানির মোট প্রিমিয়ামের পরিমাণ ছিল ৪ কোটি ১৬ লাখ টাকা, যা আর্থিক বিবরণীর সাথে সামঞ্জস্যপূর্ণ ছিল।

নিরীক্ষা প্রতিবেদনে বলা হয়, কোম্পানির ১৩ জন এজেন্টের মধ্যে ১১ জনের বৈধ লাইসেন্স থাকলেও বাকি ২ জনের কোনো লাইসেন্স নেই। লাইসেন্সবিহীন এই ভুয়া এজেন্টদের দিয়েই ব্যবসা পরিচালনা করা হচ্ছিল। অন্যদিকে, বার্ষিক প্রতিবেদনে ৬০ জন কর্মকর্তা-কর্মচারীর তথ্য থাকলেও ৯ জন উন্নয়ন কর্মকর্তার (ডেভেলপমেন্ট অফিসার) বেতন প্রদান করা হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এছাড়াও, প্রতিষ্ঠার পর থেকে এখনো সরকারি সিকিউরিটিজ খাতে বিনিয়োগের বড় ধরনের ঘাটতি রেখে দিয়েছে পূরবী জেনারেল ইন্স্যুরেন্স। উচ্চ-ঝুঁকিপূর্ণ ও সর্বনিম্ম দাবি পরিশোধ করা কোম্পানিগুলোর মধ্যে পূরবী ইন্স্যুরেন্সকে ঝুঁকিপূর্ণ কোম্পানির হিসেবে তালিকাভুক্ত করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। সংস্থাটির পক্ষ থেকে বলা হচ্ছে, বীমা কোম্পানীর ব্যবসায়ীক অবস্থান মূল্যায়ন করেই এই ঝুঁকি নিরূপণ করা হয়। অথচ সংস্থাটির প্রতিবেদনে দেখা যায়, ২০২৫ সালের প্রথম প্রান্তিকে পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের দাবি পরিশোধের হার ৭.০৭ শতাংশ। এর আগে ২০২৪ সালে কোম্পানিটির দাবি পরিশোধের হার ছিল ৩৫.৩২ শতাংশ।

পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের ২০২৬ সালে প্রথম প্রান্তিকে (জানুয়ারি’২৬-মার্চ’২৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৩ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি ইপিএস হয়েছিল ৩৩ পয়সা । একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৬৬ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ৩২ পয়সা। ৩১ মার্চ, ২০২৬ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৪ টাকা ৭৫ পয়সা।

দ্বিতীয় প্রান্তিক (এপ্রিল’২৬-জুন’২৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪১ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৪৫ পয়সা। একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১ টাকা ১ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ৭০ পয়সা। ৩০ জুন, ২০২৬ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) হয়েছে ১৫ টাকা ৫০ পয়সা।

আওয়ামী লীগ সরকার পতনের ২ বছর পার হয়ে গেলেও পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের অফিসিয়াল ওয়েবসাইটে এখনো নিষিদ্ধ আওয়ামী বন্দনা ও হাসিনা প্রীতির চিত্র রয়ে গেছে। কোম্পানিটির ওয়েবসাইট নিয়মিত হালনাগাদ (আপডেট) করা হয় না। বিনিয়োগকারী ও গ্রাহকদের অভিযোগ, তথ্যের স্বচ্ছতা আড়াল করতেই উদ্দেশ্য প্রণোদিত ভাবে ওয়েবসাইট হালনাগাদ রাখা হয় না।

খাতসংশ্লিষ্টদের মতে, এ ধরনের কার্যক্রম বীমা খাতে অসুস্থ প্রতিযোগিতার পরিবেশ সৃষ্টি করছে এবং নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা বাস্তবায়নকে বাধাগ্রস্ত করছে। এর ফলে খাতে সুশাসন ও সমতার পরিবেশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

অনিয়মের বিষয়ে পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা সুকুমার চন্দ্র রায়ের বক্তব্য জানার জন্য একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। এ ছাড়া হোয়াটসঅ্যাপে খুদে বার্তা পাঠানো হলে তিনি জবাব দেননি।

এ বিষয়ে আইডিআরএ’র মুখপাত্র সাইফুন্নাহার সুমী বলেন, “ইতিপূর্বে এসব কারনে পূরবী জেনারেল ইন্স্যুরেন্সকে জরিমানা করা হয়েছে।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের চেয়ারম্যান ও অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম জাহিদ বলেন, “নিয়ম মেনে ব্যবসা না করার ফলে প্রতিষ্ঠানের অভ্যন্তরে যে অনিয়ম ও আইনের ঘাটতি থেকে যায়, তা আড়াল করে রাখা হয়। তবে অনুসন্ধানে যখন এসব অপ্রকাশিত তথ্য জনসমক্ষে উন্মোচিত হয়, তখন গ্রাহক ও সাধারণ মানুষের মধ্যে তীব্র আস্থার সংকট তৈরি হয়। আইন ও নীতিমালার তোয়াক্কা না করে ব্যবসা পরিচালনার কারণেই মূলত প্রতিষ্ঠানে এই চরম আস্থাহীনতার পরিবেশ তৈরি হয়।”

তিনি আরো বলেন, “আর্থিক বিবরণীর সাথে সামঞ্জস্যপূর্ণ কার্যক্রম প্রতিষ্ঠানগুলোর ভাবমূর্তি ভীষণভাবে ক্ষুণ্ন হয়। ফলে দীর্ঘ মেয়াদে ব্যবসা পরিচালনা করতে চাইলে সাধারণ জনগণ বিষয়টিকে ইতিবাচকভাবে গ্রহণ করে না। এতে করে পরবর্তীতে তারা গ্রাহক হারানোর ঝুঁকিতে পড়ে এবং নিয়ন্ত্রণকারী সংস্থার কাছ থেকেও ভবিষ্যতে শাস্তিমূলক ব্যবস্থার মুখোমুখি হতে পারে। যা কোনো টেকসই ব্যবসা পরিচালনার পরিবেশের জন্য কোনোভাবেই কাম্য নয়।”

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ আবুল কালাম বলেন, পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

১৯৯৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের অনুমোদিত মূলধন ১০০ কোটি এবং পরিশোধিত মূলধন ৫৯ কোটি ৮১ লাখ টাকা। কোম্পানির মোট ৫৯ কোটি ৮১ লাখ ২৫ হাজার ৬টি শেয়ারের মধ্যে উদ্যোক্তা-পরিচালকদের কাছে রয়েছে ৩১ দশমিক ৫৮ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৫ দশমিক ১৯ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে ০.০২ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৪৩ দশমিক ২১ শতাংশ। কোম্পানিটি বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে। সর্বশেষ ডিএসইতে শেয়ারটি ২৯ টাকা ১ পয়সায় লেনদেন হয়েছে।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

অনিয়মে জর্জরিত পূরবী জেনারেল ইন্স্যুরেন্স

আপডেটের সময়: ০৫:৫০:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬