সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ-এর ইন্তেকালে ঢাকা স্টক এক্সচেঞ্জের গভীর শোক
- আপডেটের সময়: ০৪:২৯:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
- / 15
ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি.এর সদস্যভুক্ত প্রতিষ্ঠান হারুন সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, বর্ষীয়ান রাজনীতিবিদ, ক্রীড়া ব্যক্তিত্ব ও সাবেক সংসদ সদস্য মো. হারুনুর রশিদ ১০ নভেম্বর ২০২৬, রাত ১২টা ৩০ মিনিটে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর।
তাঁর মৃত্যুতে ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি.-এর পরিচালনা পর্ষদের পক্ষ থেকে চেয়ারম্যান মমিনুল ইসলাম গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তাঁরা মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যাসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।
ট্যাগ :




















