চার্টার্ড লাইফ ইন্সুরেন্সের সাথে ইউনিকো হাসপাতালের চুক্তি স্বাক্ষর
- আপডেটের সময়: ০১:৩৮:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
- / 30
গ্রাহক ও কর্মীদের জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ইউনিকো হাসপাতালের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স পিএলসি ।
এই চুক্তির আওতায় চার্টার্ড লাইফের সকল পলিসিহোল্ডার ও কর্মীরা ইউনিকো হাসপাতালে সব ধরনের চিকিৎসা ও ডায়াগনস্টিক পরীক্ষায় বিশেষ ছাড় পাবেন।
সম্প্রতি আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইউনিকো হাসপাতালের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক তাজুল ইসলাম ঢালী, পরিচালক ইঞ্জি. মো. জুলফিকার রহমান, চিফ অব মেডিকেল সার্ভিসেস ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. মো. শরীফ আহমেদ এবং জেনারেল ম্যানেজার রুবি রেবেকা আরেং।
অন্যদিকে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ আমদাদ উল্লাহ, জিআইবির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (এসভিপি) সাঈদ হোসাইন এবং হাসপাতাল নেটওয়ার্কের সিনিয়র ম্যানেজার মো. নিজামুল ইসলাম।চার্টার্ড লাইফ কর্তৃপক্ষ জানায়, এই অংশীদারিত্বের মাধ্যমে গ্রাহক ও কর্মীদের জন্য সহজলভ্য, মানসম্মত ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চায় প্রতিষ্ঠানটি।


















