রংপুরে পপুলার লাইফের ২ কোটি ১৯ লক্ষ ৮৮ হাজার টাকার বীমা দাবির চেক হস্তান্তর
- আপডেটের সময়: ০৪:৩৭:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
- / 22
রংপুরে পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি-এর ২ কোটি ১৯ লক্ষ ৮৮ হাজার টাকার বীমা দাবির চেক হস্তান্তর ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি-এর উদ্যোগে রংপুর জেলায় ২,১৯,৮৮,০০০/- (দুই কোটি উনিশ লক্ষ আটাশি হাজার) টাকার বীমা দাবির চেক হস্তান্তর এবং ব্যবসায়িক উন্নয়ন ও গ্রাহকসেবা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বি এম ইউসুফ আলী, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি; প্রেসিডেন্ট, বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরাম এবং কার্যনির্বাহী সদস্য, বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশন।
ট্যাগ :




















