লোকসান বেড়েছে, লভ্যাংশ দেবে না ওরিয়ন ফার্মা
- আপডেটের সময়: ০২:৩৭:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
- / 17
নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ওরিয়ন ফার্মা লিমিটেড ৩০ জুন ২০২৬ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আলোচিত অর্থবছরে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি লোকসান বেড়েছে।
রোববার (৮ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সর্বশেষ অর্থবছরে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ৯৩ পয়সা। আগের অর্থবছরে শেয়ারপ্রতি লোকসান ছিল ১ টাকা ৭৭ পয়সা। অর্থাৎ এক বছরের ব্যবধানে শেয়ারপ্রতি লোকসান বেড়েছে ১৬ পয়সা।
গত ৩০ জুন ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৮৪ টাকা ১৫ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২১ ডিসেম্বর বিকাল ৪টায় হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। এজিএমে অংশগ্রহণের জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৯ নভেম্বর।




















