সনদের ভিড়ে কাজের দিশা:তারুণ্যের পাশে চীনা বহুজাতিক কোম্পানি

  • আপডেটের সময়: ১১:০১:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
  • / 308

বেলাল হোসেন রাজু:

আলমারির ভিতরে পরিপাটি করে সাজানো সনদপত্র—এসএসসি, এইচএসসি আর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং। প্রতিটি সনদের উজ্জ্বল গ্রেড পয়েন্টের নিচে যেন চাপা পড়ে আছে বছরের পর বছর ধরে জমে থাকা নীরব এক দীর্ঘশ্বাস। কুমিল্লার চান্দিনা উপজেলার প্রত্যন্ত গ্রামের সন্তান কাউসার। মধ্যবিত্ত ঋণগ্রস্ত প্রবাসফেরত বাবার শেষ সম্বল আর ধারদেনার টাকায় অনেক কষ্টে পড়াশোনা শেষ করেছিলেন তিনি। কিন্তু গত পাঁচ বছরে সরকারি-বেসরকারি মিলিয়ে অন্তত ১২টি লিখিত পরীক্ষা ও ভাইভায় অংশ নিয়েও মেলেনি কোনো চাকরি। পরিবারের আর্থিক অনটনে বাবার মুখের দিকে তাকাতে লজ্জা পেতেন কাউসার; চারপাশের সামাজিক চাপে একপর্যায়ে গভীর হতাশা তাঁকে ঠেলে দিয়েছিল চরম হতাশায়।

এটি কেবল কাউসারের একার সংকট নয়। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ও বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) তথ্য বলছে, দেশের উচ্চশিক্ষিত তরুণদের প্রায় এক-তৃতীয়াংশই এখন বেকার। প্রতি বছর উচ্চশিক্ষার আঙিনা পেরিয়ে প্রায় ২০ লাখ তরুণ চাকরির বাজারে পা বাড়ালেও সনদের ভিড়ে উপযুক্ত কাজ মেলা যেন সোনার হরিণ। তবে সেই চরম অন্ধকারের বিপরীতেই বিকল্প এক সম্ভাবনার আলো দেখাচ্ছে দেশে সক্রিয় চীনা বহুজাতিক প্রতিষ্ঠানগুলো। যেখানে তাত্ত্বিক ডিগ্রির পেছনে ঘুরে তরুণরা ক্লান্ত, সেখানে সরাসরি প্রায়োগিক ও কারিগরি দক্ষতা অর্জনের মাধ্যমে শিক্ষাজীবন শেষ হওয়ার আগেই ক্যাম্পাস থেকে মিলছে সম্মানজনক কাজের সুযোগ।

পড়াশোনার পাট চুকানোর আগেই চাকরির দিশা

কিশোরগঞ্জের কুলিয়ারচরের পাঁচ ভাইবোনের সংসারে বড় ছেলে মো. শাকিল মিয়া। বাবা পেশায় ভ্যানচালক। নুন আনতে পান্তা ফুরানোর সংসারে কুমিল্লা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে মেকানিক্যাল বিভাগে অষ্টম সেমিস্টারের পড়াশোনা চালিয়ে যাওয়াই ছিল শাকিলের জন্য পর্বতসম চ্যালেঞ্জ। অপেক্ষায় ছিলেন একটি কাজের, যাতে অসুস্থ ভ্যানচালক বাবার পাশে দাঁড়িয়ে পরিবারের হাল ধরতে পারেন।

অনিশ্চয়তার সেই দিনগুলোর কথা স্মরণ করে চোখে আনন্দাশ্রু নিয়ে শাকিল বলেন, “বাবা ভ্যান চালান। প্রতি সেমিস্টারের পরীক্ষার ফির টাকা জোগাড় করতে গিয়ে বাবার হাত কাঁপত। পলিটেকনিকে পড়ার সময় ভাবতাম, পাস করে হয়তো কোনো কারখানায় ৮-১০ হাজার টাকার শিক্ষানবিস পদে ঢুকতে হবে। কিন্তু ক্যাম্পাসে বিশেষ প্রশিক্ষণে চীনা প্রকৌশলীরা আমাদের আধুনিক অটোমেশন ও প্রোডাকশন লাইনের যে জটিল কাজগুলো হাতেকলমে শিখিয়েছেন, তা আমাদের পুরো চিন্তাই বদলে দিয়েছে। এখনো ডিপ্লোমার ফাইনাল পরীক্ষা শেষ হয়নি, অথচ হাতে বিশ্বের শীর্ষস্থানীয় টেক্সটাইল অ্যাকসেসরিজ জায়ান্ট এসএবি গ্রুপের চাকরির অফার লেটার। দেশীয় সাধারণ কারখানায় যেখানে শুরুতে ১০-১২ হাজার টাকা বেতন মেলে, সেখানে চীনা বহুজাতিক প্রতিষ্ঠানে প্রায় দ্বিগুণ প্রারম্ভিক বেতন ও উন্নত কর্মপরিবেশের সুযোগ পেয়েছি।”

শাকিলের মতোই চান্দিনার সেই হতাশায় নিমজ্জিত কাউসারও অবশেষে এসএবি গ্রুপের নিয়োগপত্র হাতে পেয়ে বাবার মুখে হাসি ফিরিয়েছেন। একই সঙ্গে লাকসামের প্রবাসফেরত বাবার সন্তান মনিরুল ইসলামসহ মোট ১৫ জন শিক্ষার্থীর হাতে উঠেছে এই কাঙ্ক্ষিত নিয়োগপত্র।

ঢাকার একটি জব ফেয়ারে চীনা প্রতিষ্ঠানে

চাকরি পাওয়া সাদিয়া আফরিন ট, “মেয়ে হিসেবে কারিগরি শিক্ষায় পড়তে এসে সমাজে নানা বাঁকা কথা শুনতে হয়েছে। কিন্তু ক্যাম্পাসে যখন চীনা প্রতিনিধি দল সরাসরি আমাদের কোডিং, হার্ডওয়্যার ও সিস্টেম কন্ট্রোলের ব্যবহারিক দক্ষতা দেখে চূড়ান্তভাবে মনোনীত করল, তখন বুঝলাম মেধার সঠিক মূল্যায়ন কীভাবে করতে হয়। পরিবারে এখন আর আমি বোঝা নই, বরং বড় ভরসা।”

কুমিল্লা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী টেলিফোনে জানান, শিক্ষার্থীদের এই অর্জন অত্যন্ত গর্বের। বিশেষ করে আর্থিক সংকটে থাকা পরিবারের শিক্ষার্থীদের জন্য এটি নতুন আশার আলো।

এসএবি গ্রুপের টেকনিক্যাল রিক্রুটমেন্ট দলের মতে, বাংলাদেশি পলিটেকনিক শিক্ষার্থীদের শেখার আগ্রহ ও মেধা অসাধারণ। তাত্ত্বিক ধারণার সাথে আধুনিক অটোমেশন মেশিনের সংযোগ ঘটাতে পারলে তাঁরা আন্তর্জাতিক মানের যেকোনো চ্যালেঞ্জ সামলাতে সক্ষম।

ক্যাম্পাসে বৈশ্বিক শ্রমবাজার

মফস্বলের পলিটেকনিকের এই চিত্র এখন আর তৃণমূলের একক গল্পে সীমাবদ্ধ নেই; তা দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের প্রাণকেন্দ্রেও এক নতুন প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে। গত ১৭ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) উদ্যোগে, কনফুসিয়াস ইনস্টিটিউট ও ঢাকায় চীনা দূতাবাসের যৌথ সহযোগিতায় টিএসসি চত্বরে অনুষ্ঠিত হয় ‘সিনো-বাংলা ডে ২০২৬’ ও চাইনিজ এন্টারপ্রাইজ জব ফেয়ার।

মেলায় অংশ নেওয়া চীনের শীর্ষস্থানীয় ৩১টিরও বেশি বহুজাতিক প্রযুক্তি ও শিল্প প্রতিষ্ঠান সরাসরি স্পট ইন্টারভিউয়ের মাধ্যমে ৪৩০টির বেশি শূন্যপদে তরুণদের তাৎক্ষণিক নিয়োগ ও প্রাথমিক বাছাইয়ের সুযোগ করে দেয়। একই সঙ্গে শিক্ষার্থীদের আন্তর্জাতিক শ্রমবাজারের উপযোগী করে তুলতে আধুনিক প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক দক্ষতা উন্নয়নের ওপর জোর দেওয়া হয়।

তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানে এমন রূপান্তরের বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেন, “তাত্ত্বিক ডিগ্রির চেয়ে এখন সময় প্রায়োগিক দক্ষতার। চীনের সহযোগিতায় কর্মসংস্থানের সরাসরি সুযোগ সৃষ্টি, প্রযুক্তিগত প্রশিক্ষণ ও উচ্চশিক্ষার পথ সম্প্রসারণ বাংলাদেশের তরুণদের জন্য এক নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। এ ধরনের উদ্যোগ কেবল শিক্ষিত বেকারত্বই কমাবে না, বরং দুই দেশের মধ্যে শিক্ষা, প্রযুক্তি ও অর্থনৈতিক সহযোগিতাকে আরও শক্তিশালী করবে।”

একইভাবে বুয়েট, রুয়েট, চুয়েটসহ বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনার কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নিয়মিত অন-ক্যাম্পাস রিক্রুটমেন্ট ড্রাইভ পরিচালনা করছে চীনা প্রতিষ্ঠানগুলো।

৫ বছরে ২০ হাজার গ্র্যাজুয়েট: মেধার রূপান্তর

বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিসিসিসিআই) ও চাইনিজ এন্টারপ্রাইজেস অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ (সিইএবি)-এর তথ্যমতে, গত পাঁচ বছরে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও পলিটেকনিক থেকে পাস করা প্রায় ১৮ হাজার থেকে ২০ হাজার বাংলাদেশি তরুণ গ্র্যাজুয়েট চীনা প্রতিষ্ঠানে টেকনিক্যাল, প্রকৌশল, ব্যবস্থাপনা, ফাইন্যান্স ও তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন খাতে ক্যারিয়ার গড়েছেন।

প্রতি বছর ঢাকাসহ বিভিন্ন ক্যাম্পাসে আয়োজিত অন-ক্যাম্পাস রিক্রুটমেন্ট ড্রাইভের মাধ্যমে গড়ে কয়েক সহস্রাধিক শিক্ষার্থী শিক্ষানবিস বা স্থায়ী পদে সরাসরি নিয়োগ পাচ্ছেন। এসব উদ্যোগের ফলে তরুণদের আন্তর্জাতিক কর্মপরিবেশে কাজের অভিজ্ঞতার পাশাপাশি প্রযুক্তিগত দক্ষতা বিকাশের পথও সুগম হচ্ছে।

চীনা দূতাবাসের প্রতিবেদন: স্থানীয় মেধার ক্ষমতায়ন ও প্রযুক্তি স্থানান্তর

ঢাকায় চীনা দূতাবাস এবং চীনা রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া-র প্রকাশিত তথ্যানুযায়ী, বাংলাদেশে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই), বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং বিদ্যুৎ ও যোগাযোগ খাতসহ বিভিন্ন বাণিজ্যিক ও উন্নয়ন প্রকল্পে ৭০০টির বেশি চীনা প্রতিষ্ঠান সক্রিয় রয়েছে। এসব প্রকল্পের মাধ্যমে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ৫ লাখ ৫০ হাজার স্থানীয় মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে।

চীনা দূতাবাসের সামাজিক দায়বদ্ধতা প্রতিবেদনে বিশেষ জোর দেওয়া হয়েছে ‘স্থানীয়করণ’ এবং ‘জ্ঞান ও প্রযুক্তি স্থানান্তর’-এর ওপর। বর্তমানে বাংলাদেশে সক্রিয় চীনা প্রতিষ্ঠানগুলোর মোট কর্মীবাহিনীর ৯৫ শতাংশেরই বেশি স্থানীয় বাংলাদেশি। বাঁশখালী ও পায়রা বিদ্যুৎকেন্দ্র, কর্ণফুলী টানেল এবং পদ্মা রেল সংযোগের মতো মেগা প্রকল্পে আধুনিক প্রযুক্তি পরিচালনার জন্য স্থানীয় টেকনিশিয়ান ও তরুণ প্রকৌশলীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ফলে জটিল শিল্প ও অবকাঠামো প্রকল্পে এখন বিদেশি নির্ভরতা কমে স্থানীয় জনবলের নেতৃত্ব দেওয়ার সুযোগ তৈরি হয়েছে।

প্রযুক্তি, ভাষা ও আধুনিক কারিগরি অবকাঠামো

কেবল কারখানায় সাধারণ কর্মসংস্থান সৃষ্টি নয়, তরুণদের বৈশ্বিক মানের জনশক্তিতে রূপান্তর করতে বহুমুখী প্রস্তুতি চলছে। এর অংশ হিসেবে হুয়াওয়ে আইসিটি একাডেমি ও ‘সিডস ফর দ্য ফিউচার’-এর মাধ্যমে তরুণরা ফাইভ-জি, ক্লাউড ও এআই প্রযুক্তিতে সরাসরি আন্তর্জাতিক প্রশিক্ষণ পাচ্ছেন; যার সাথে যুক্ত হয়েছে ‘লুবান ওয়ার্কশপ’ মডেল ও পায়রায় প্রতিষ্ঠিত বাংলাদেশ-চায়না টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রায়োগিক ড্রাইভ। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউট এবং আইএমএলের চীনা ভাষা ও এইচএসকে কোর্স বহুজাতিক করপোরেট কর্মপরিবেশে তরুণদের পথ সুগম করছে। অন্যদিকে চট্টগ্রাম বিশেষ অর্থনৈতিক অঞ্চল, মেঘনা ইকোনমিক জোনে ট্রানশান হোল্ডিংসের মোবাইল কারখানা এবং ঢাকা ও কুমিল্লা ইপিজেডে এসএবি গ্রুপের মতো শিল্পকারখানায় স্থানীয় তরুণ প্রকৌশলীরা সরাসরি আধুনিক উৎপাদন ব্যবস্থাপনা ও অটোমেশনে সফলতার সাথে দায়িত্ব পালন করছেন।

নীতিনির্ধারকদের ভাবনা: শিক্ষার সাথে শিল্পের মেলবন্ধন

চীনের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক সহযোগিতা এখন শুধু অবকাঠামো ও মেগা বিনিয়োগের মধ্যে সীমাবদ্ধ নয়; দক্ষতা উন্নয়ন, প্রযুক্তি হস্তান্তর এবং তরুণদের টেকসই কর্মসংস্থানের বিষয়টিও নীতিগত আলোচনায় অগ্রাধিকার পাচ্ছে। এ ক্ষেত্রে শিক্ষার সঙ্গে শিল্পের বাস্তব চাহিদার সমন্বয়কে প্রধান নিয়ামক মনে করছেন রাষ্ট্রের শীর্ষ নীতিনির্ধারকেরা।

গত ৩০ আগস্ট ২০২৬, পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ ও চীনের শিক্ষা খাতের কৌশলগত অংশীদারত্ববিষয়ক বৈঠক শেষে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানান, চীনের শিল্প ও শিক্ষাপ্রতিষ্ঠানের পারস্পরিক সমন্বয় মডেল বাংলাদেশেও অনুসরণের সক্রিয় আগ্রহ রয়েছে। শিল্পপ্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী শিক্ষার্থীদের ব্যবহারিক দক্ষতা বাড়ানো গেলে শিক্ষাজীবন শেষ করে কর্মসংস্থানে প্রবেশের দীর্ঘসূত্রতা ও বেকারত্বের ব্যবধান বহুলাংশে কমিয়ে আনা সম্ভব।

অন্যদিকে, গত ৯ আগস্ট জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের উদ্যোগে চীনা ভাষার পেশাগত দক্ষতা নির্ধারণ ও কর্মক্ষেত্র চিহ্নিতকরণবিষয়ক কর্মশালার সমাপনী অনুষ্ঠানে সংস্থাটির নির্বাহী চেয়ারম্যান ড. নাজনীন কাওসার চৌধুরী জানান, চীনা ভাষায় দক্ষতা অর্জনের মাধ্যমে দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশি তরুণদের নতুন কর্মসংস্থানের বড় সম্ভাবনা তৈরি হচ্ছে। ভাষা শিক্ষা ও প্রায়োগিক প্রশিক্ষণকে যদি সরাসরি শ্রমবাজারের বাস্তব চাহিদার সঙ্গে যুক্ত করা যায়, তবে তরুণদের কর্মসংস্থানের পরিধি বহুগুণ বৃদ্ধি পাবে।

শিল্পায়ন ও উৎপাদন সক্ষমতা বৃদ্ধির বিষয়ে গত ২৭ জুলাই নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্ন্যান্স আয়োজিত বাংলাদেশ-চীন সম্পর্কবিষয়ক আন্তর্জাতিক সেমিনারে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর উৎপাদনমুখী বিনিয়োগ, শিল্পায়ন ও রপ্তানি বহুমুখীকরণের গুরুত্ব তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, অবকাঠামোর পাশাপাশি উৎপাদনমুখী বিনিয়োগ জোরদার হলে দেশে নতুন শিল্প ও অর্থনৈতিক কর্মকাণ্ডের ব্যাপক বিস্তার ঘটবে, যা সরাসরি বিপুল কর্মসংস্থান তৈরি করবে।

বাস্তব চ্যালেঞ্জ ও মেধার টেকসই সেতুবন্ধন

অর্থনীতি ও আন্তর্জাতিক সম্পর্কের গবেষকরা বলছেন, দেশের বিশাল তরুণ জনগোষ্ঠীকে জনমিতিক সুবিধায় রূপান্তর করতে হলে শিক্ষার সঙ্গে শিল্পের বাস্তব চাহিদার কার্যকর সংযোগই একমাত্র পথ। তবে শুধু নিয়োগ বা প্রশিক্ষণের সংখ্যা বাড়ালেই চলবে না; চাকরির স্থায়িত্ব, ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং নীতি-নির্ধারণী উচ্চপদে স্থানীয় কর্মীদের পদোন্নতির সুযোগ নিশ্চিত করা দরকার। পাশাপাশি ভাষা ও প্রাতিষ্ঠানিক সংস্কৃতির প্রাথমিক প্রতিবন্ধকতা কাটাতে প্রাতিষ্ঠানিক ওরিয়েন্টেশনও জোরদার করতে হবে।

নদীর ওপর নির্মিত মেগা সেতু যেমন যোগাযোগের দূরত্ব কমিয়েছে, তেমনি প্রযুক্তি হস্তান্তর ও প্রায়োগিক কর্মসংস্থানের উদ্যোগ তরুণদের সঙ্গে বৈশ্বিক কর্মবাজারের দূরত্ব ঘুচিয়ে দিচ্ছে। চীন-বাংলাদেশ অংশীদারত্বের টেকসই সাফল্য আজ আর কেবল দৃশ্যমান মেগা অবকাঠামোতে সীমাবদ্ধ নেই; সনদনির্ভর বেকারত্বের বৃত্ত ভেঙে তরুণরা প্রায়োগিক দক্ষতায় বলীয়ান হয়ে নিজেদের মেধা ও শ্রমে গড়ে তুলছে আত্মনির্ভরশীল বাংলাদেশের নতুন ভবিষ্যৎ।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সনদের ভিড়ে কাজের দিশা:তারুণ্যের পাশে চীনা বহুজাতিক কোম্পানি

আপডেটের সময়: ১১:০১:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬