৭১ সদস্য বিশিষ্ট “আমরা জুলাই যোদ্ধা” বগুড়া জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা

  • আপডেটের সময়: ০২:০৫:৫০ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
  • / 442

সারা দেশের আহত জুলাই যোদ্ধাদের সুসংগঠিত করা ও পুনর্বাসনের লক্ষ্যে ৭১ সদস্য বিশিষ্ট “আমরা জুলাই যোদ্ধা” বগুড়া জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মোঃ জুলফিকার আলমকে আহ্বায়ক এবং মোঃ শাহাদাত হোসেনকে সদস্য সচিব করা হয়।

মঙ্গলবার (১২ মে ২০২৬ ইং) বিকাল ৫:০০ ঘটিকায় কেন্দ্রীয় শহীদ মিনার ঢাকায় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মোঃ আমিনুল ইসলাম ইমন ও সাধারণ সম্পাদক মোঃ আল মিরাজ আনুষ্ঠানিকভাবে এ কমিটি হস্তান্তর করেন।

এ সময় “আমরা জুলাই যোদ্ধা” কেন্দ্রীয় কমিটির বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কমিটি ঘোষণার পর নবনির্বাচিত আহ্বায়ক মোঃ জুলফিকার আলম বলেন, আহত জুলাই যোদ্ধাদের অধিকার আদায়, চিকিৎসা সহায়তা ও পুনর্বাসনের লক্ষ্যে সংগঠনটি দেশব্যাপী কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। বগুড়া জেলা কমিটি ভবিষ্যতে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অপরদিকে সদস্য সচিব মোঃ শাহাদত হোসেন বলেন, “আহত জুলাই যোদ্ধাদের অধিকার, মর্যাদা ও পুনর্বাসনের লক্ষ্যে কাজ করার সুযোগ পেয়ে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। আমাকে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। সকল জুলাই যোদ্ধাকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে মানবিক ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী করতে চাই।

অপরদিকে সংগঠনের যুগ্ম আহ্বায়ক মোঃ মাহমুদুল হাসান তাঁর অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, “জুলাই যোদ্ধাদের সেবার ব্রত নিয়েই এগিয়ে যেতে চাই। আমি যেন সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করতে পারি, সেজন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।”

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

৭১ সদস্য বিশিষ্ট “আমরা জুলাই যোদ্ধা” বগুড়া জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা

আপডেটের সময়: ০২:০৫:৫০ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬