ঢামেকে ফার্মাসিউটিক্যালস প্রতিনিধিদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ,গ্রেফতারি হয়রানির প্রতিবাদে রায়পুর ফারিয়ার মানববন্ধন

  • আপডেটের সময়: ০৮:৫২:১১ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
  • / 364

ঢাকা মেডিকেল কলেজে ফার্মাসিউটিক্যালস প্রতিনিধিদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ, উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার এবং গ্রেফতারি হয়রানির প্রতিবাদে রায়পুর ফারিয়ার বিক্ষোভ ও প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ মে) সকাল ১০টায় রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এই কর্মসূচি পালন করা হয়।

​রায়পুর ফারিয়ার (PHARIA) আয়োজনে অনুষ্ঠিত এই মানববন্ধনে উপজেলার বিভিন্ন ওষুধ কোম্পানিতে কর্মরত কয়েক শতাধিক প্রতিনিধি অংশ নেন। ঘন্টাব্যাপী চলা এই কর্মসূচিতে বক্তারা পেশাগত দায়িত্ব পালনকালে রিপ্রেজেন্টেটিভদের ওপর অশালীন আচরণ এবং হয়রানির তীব্র নিন্দা জানান।

​রায়পুর ফারিয়ার সেক্রেটারি মোঃ আবুল কালাম সঞ্চালনায় মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ লোকমান মিয়াজি।

​সভাপতির বক্তব্যে বলেন, “ফার্মাসিউটিক্যালস প্রতিনিধিরা স্বাস্থ্যসেবার একটি অবিচ্ছেদ্য অংশ। কিন্তু দুঃখজনকভাবে তাদের ওপর মিথ্যা অপবাদ ও গ্রেফতারি হয়রানি চালানোসহ তাদের দালাল আক্ষ্যা দেয়া হচ্ছে। আমরা অবিলম্বে এই ধরণের হয়রানি বন্ধ এবং ওষুধ কোম্প্রপানীর তিনিধিদের জন্য একটি সুনির্দিষ্ট জাতীয় নীতিমালা প্রণয়নের দাবি জানাচ্ছি।”

​মানববন্ধনে বক্তারা আরও বলেন, রিপ্রেজেন্টেটিভরা রোদ-বৃষ্টি উপেক্ষা করে ডাক্তারদের কাছে ওষুধের বৈজ্ঞানিক তথ্যসহ অন্যান্য তথ্য পৌঁছে দেন। অথচ বর্তমানে তাদের মর্যাদা ও নিরাপত্তা হুমকির মুখে। কর্মক্ষেত্রে নিরাপদ পরিবেশ এবং পেশাগত সম্মান নিশ্চিত করা না হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন নেতৃবৃন্দ।

​এ সময় অন্যান্যের মধ্যে রায়পুর ফারিয়ার উপদেষ্টা মণ্ডলী, ক্যাবিনেট সদস্যবৃন্দ এবং স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে একটি প্রতিবাদী মিছিল এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ঢামেকে ফার্মাসিউটিক্যালস প্রতিনিধিদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ,গ্রেফতারি হয়রানির প্রতিবাদে রায়পুর ফারিয়ার মানববন্ধন

আপডেটের সময়: ০৮:৫২:১১ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬