কুমিল্লায় পপুলার লাইফ ইন্স্যুরেন্সের বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা
- আপডেটের সময়: ০৬:০৫:২২ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
- / 296
অদ্য ১০ ডিসেম্বর ২০২৫ ইং তারিখে কুমিল্লা অঞ্চলে পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি-এর উদ্যোগে বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট এবং বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য বি এম ইউসুফ আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী।
এছাড়া অনুষ্ঠানে কোম্পানির বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপকারভোগীদের মাঝে বীমা দাবির চেক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠানটির ব্যবসায়িক অগ্রগতি, মাঠপর্যায়ের কার্যক্রম এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে বক্তারা বলেন, গ্রাহক সেবা, স্বচ্ছতা এবং সময়মতো দাবি পরিশোধই প্রতিষ্ঠানের সাফল্যের মূল চাবিকাঠি। তারা আরও কর্মোদ্যম বাড়িয়ে মানুষের আস্থা ধরে রাখার ওপর গুরুত্বারোপ করেন।























