৪৪ কর্মকর্তাকে পুরস্কৃত করলো ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স

  • আপডেটের সময়: ০৬:২২:৫৫ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
  • / 227

নিজস্ব প্রতিবেদক:

পলিসি বিপণনে লক্ষমাত্রা অর্জনকারী প্রধান কার্যালয়ের ৪৪ কর্মকর্তাকে বিশেষভাবে পুরস্কৃত করলো দেশের শীর্ষতম জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স।

১০ আগস্ট ২০২৫ কোম্পানীর প্রধান কার্যালয়ে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মে, জুন, জুলাই ৩ মাসের প্রিমিয়াম সংগ্রহ প্রতিযোগিতায় বিজয়ী প্রধান কার্যালয়ের এই ৪৪ কর্মকর্তার হাতে পুরস্কার তুলে দেয়া হয়।

কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন বিজয়ী কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেন।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন কোম্পানীর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ খসরু চৌধুরী, ডিএমডি এন্ড সিএফও প্রবীর চন্দ্র দাস এফসিএ।

অনুষ্ঠানে কোম্পানীর উর্ধ্বতন নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন বলেন ন্যাশনাল লাইফ গ্রাহকের টাকা সর্বোচ্চ সুরক্ষা দিচ্ছে এবং দাবী পরিশোধে সর্বাধিক গুরুত্ব দিয়ে আসছে। বর্তমানে অনেক কোম্পানী যথাসময়ে গ্রাহকের দাবী পরিশোধে ব্যর্থ হলেও ন্যাশনাল লাইফ নির্ধারিত সময়ে গ্রাহকের হাতে দাবীর টাকা পৌঁছে দিচ্ছে।

মোঃ কাজিম উদ্দিন আরো বলেন,যত দ্রুত দাবী পরিশোধ করা হবে তত বেশী বীমা পলিসি বিক্রি হবে এবং কোম্পানীর সুনাম বৃদ্ধি হবে। যার পরিপ্রেক্ষিতে ২০২৪ সালের তুলনায় ২০২৫ সালে ন্যাশনাল লাইফের প্রিমিয়াম সংগ্রহের হার তুলনামূলকভাবে অনেক বেশী। এ অর্জন কোম্পানীর সকল স্তরের কর্মকর্তাদের সমন্বয় এবং ঐকান্তিক প্রচেষ্টার ফল।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

৪৪ কর্মকর্তাকে পুরস্কৃত করলো ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স

আপডেটের সময়: ০৬:২২:৫৫ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫