গাজায় আকাশপথে ইসরায়েলি ত্রাণ এখন আতঙ্কের নাম

  • আপডেটের সময়: ০৯:৫৮:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫
  • / 153

আন্তর্জাতিক ডেস্ক

অবরুদ্ধ গাজায় ইসরায়েলের আকাশপথে ত্রাণ সরবরাহ নতুন আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে। শনিবার (২৬ জুলাই) বিমান থেকে ফেলা ত্রাণের প্যাকেটের আঘাতে অন্তত ১১ ফিলিস্তিনি আহত হয়েছেন। স্থানীয়রা জানান, এসব প্যাকেট তাঁবুর ওপর পড়ে আশ্রয় নেয়া মানুষদের আহত করে।

এই বিতরণ পদ্ধতিকে ‘বিপজ্জনক ও প্রতারণামূলক’ বলে মন্তব্য করেছে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাস।

গাজায় বর্তমানে খাবার ও পানির তীব্র সংকট চলছে। লাখো মানুষ—শিশু থেকে বৃদ্ধ—অনাহারে দিন কাটাচ্ছে। এমন মানবিক বিপর্যয়ের মধ্যেই আন্তর্জাতিক চাপের মুখে ইসরায়েল শুরু করেছে বিমান থেকে ত্রাণ ফেলার কার্যক্রম।

তবে গাজার স্থানীয় সূত্রগুলো আল-জাজিরাকে জানিয়েছে, অধিকাংশ ত্রাণপ্যাকেট নিরাপদ আশ্রয় কেন্দ্রের বাইরে পড়ে যাচ্ছে। দক্ষিণ গাজার আল-রশিদ রোড ও উত্তর গাজার ইসরায়েলি সামরিক অবস্থানসংলগ্ন এলাকায় এসব প্যাকেট পড়ে থাকতে দেখা গেছে।

এদিকে ইসরায়েল ঘোষণা দিয়েছে, গাজার কিছু এলাকায় প্রতিদিন ১০ ঘণ্টা করে সাময়িকভাবে হামলা বন্ধ রাখা হবে। পাশাপাশি নতুন ত্রাণ করিডোরও চালু করা হয়েছে। এই উদ্যোগে জর্ডান ও সংযুক্ত আরব আমিরাতও বিমান থেকে ত্রাণ ফেলতে শুরু করেছে।

তবে হামাস বলছে, এটি কেবল আন্তর্জাতিক মহলের কাছে নিজেদের ভাবমূর্তি রক্ষার প্রতীকী পদক্ষেপ। এতে বাস্তবে ফিলিস্তিনিদের কষ্ট লাঘব হচ্ছে না, বরং ঝুঁকি আরও বাড়ছে।

আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলোর নেতারাও মনে করছেন, আকাশপথে ত্রাণ সরবরাহ কোনো কার্যকর সমাধান নয়।

ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটির পরিচালক কিয়ারান ডনেলি বলেন, “বিমান থেকে ত্রাণ ফেলা না যথেষ্ট পরিমাণে সাহায্য আনতে পারে, না গুণগত মান নিশ্চিত করতে পারে।”
জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা (ইউএনআরডব্লিউএ)-র প্রধান ফিলিপ লাজারিনি বলেন, “এটি ব্যয়বহুল, অকার্যকর এবং ভুল হলে অনাহারে থাকা মানুষের জীবন কেড়ে নিতে পারে।”

মানবাধিকার ও ত্রাণ সংস্থাগুলোর কর্মকর্তাদের দাবি—আকাশপথে নয়, গাজার জন্য এখন সবচেয়ে জরুরি হলো স্থলপথে নিরাপদ, পর্যাপ্ত ও নিয়মিত মানবিক সহায়তা।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

গাজায় আকাশপথে ইসরায়েলি ত্রাণ এখন আতঙ্কের নাম

আপডেটের সময়: ০৯:৫৮:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫