সূচক ঊর্ধ্বমুখী, দেড় ঘণ্টায় লেনদেন ১১৪ কোটি টাকা
- আপডেটের সময়: ০১:১২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫
- / 245
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় চলছে লেনদেন। এদিন লেনদেন শুরুর প্রথম দেড় ঘণ্টায় ১১৪ কোটি টাকার লেনদেন হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (২৮ জানুয়ারি) ডিএসইর লেনদেন শুরুর দেড় ঘণ্টা পর অর্থাৎ বেলা ১১টা ৩০মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ১০ দশমিক ৮৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ১৪০ পয়েন্টে।
ট্যাগ :



























