বাংলাদেশিদের জন্য থাইল্যান্ডের ই-ভিসা চালু ১৯ ডিসেম্বর

  • আপডেটের সময়: ০৫:২৩:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪
  • / 172

আগামী ১৯ ডিসেম্বর থেকে বাংলাদেশের সরকারি পাসপোর্টধারীদের ই-ভিসা দেবে থাইল্যান্ড। আর সাধারণ নাগরিকদের আগামী ২ জানুয়ারি থেকে ই-ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।

সোমবার (১৬ ডিসেম্বর) ঢাকার থাইল্যান্ড দূতাবাস এ তথ্য জানিয়েছে।

বাংলাদেশি সাধারণ পাসপোর্টধারীরা অনলাইনে আবেদন করে থাইল্যান্ডের ভিসা নিতে পারবে। আবেদনের ১০ দিনের মধ্যে ভিসা ই-মেইলে পাঠানো হবে। আর আগামী ২৪ ডিসেম্বর থেকে ঢাকার থাইল্যান্ড ভিসা সেন্টার বন্ধ করে দেয়া হবে।

উল্লেখ্য, ই-ভিসা সুবিধা থাইল্যান্ড কর্তৃক ইতোমধ্যে তাদের ৬৯টি দূতাবাসে চালু করা হয়েছে।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বাংলাদেশিদের জন্য থাইল্যান্ডের ই-ভিসা চালু ১৯ ডিসেম্বর

আপডেটের সময়: ০৫:২৩:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪