কোটা আন্দোলনকে সমর্থন জানিয়ে ঢাবি আইন বিভাগের শিক্ষার্থীদের বিবৃতি

  • আপডেটের সময়: ১১:৪১:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪
  • / 183

জাননাহ, ঢাবি প্রতিনিধি

বৈষম্যবিরোধী কোটা আন্দোলনকে সমর্থন জানিয়ে
বিবৃতি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন বিভাগের সাধারণ শিক্ষার্থীরা।

বুধবার (১৭ জুলাই) রাত ১১ টায় এ বিবৃতি দেন তারা ৷ বিবৃতিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাধারণ শিক্ষার্থীরা শুরু থেকেই বৈষম্যবিরোধী কোটা আন্দোলনকে সমর্থন জানিয়ে আসছে এবং এতে অংশগ্রহণও অব্যাহত রেখেছে।

সরকারের ‘পোষ্য সন্ত্রাসী সংগঠন’ ছাত্রলীগ, ‘সন্ত্রাস সৃষ্টিকারী’ পুলিশ ও অন্যান্য বাহিনী মিলে যৌক্তিক দাবির জন্য সোচ্চার সাধারণ শিক্ষার্থীদের ওপর চালানো অমানবিক নির্যাতনের প্রতি তীব্র নিন্দা জানিয়ে উক্ত বিবৃতিতে বলা হয়, তাদের দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত তারা কেউই কোনো অবস্থাতেই তাদের পরবর্তী শিক্ষা-কার্যক্রমে অংশগ্রহণ করবেন না।

তাদের আপসহীন দাবিগুলো হলো:

১. ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তথা ভাইস চ্যান্সেলর, প্রভোস্ট, এবং প্রক্টর-এদের সবাইকে তাদের অসহযোগিতা এবং ব্যর্থতার জন্য সাধারণ শিক্ষার্থীদের নিকট সর্বসমক্ষে ক্ষমাপ্রার্থনা করতে হবে এবং কোনো শর্ত ছাড়াই পদত্যাগ করতে হবে।

২. বিশ্ববিদ্যালয়ের আহত সকল শিক্ষার্থীর চিকিৎসা দায়িত্ব প্রশাসনকেই গ্রহণ করতে হবে এবং যথাযথ ক্ষতিপূরণও প্রদান করতে হবে।

৩. ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যেকোনো ধরনের ছাত্র-রাজনীতি আইনগতভাবে চিরতরে নিষিদ্ধ করতে হবে।

৪. ডিপার্টমেন্টের যেসব শিক্ষক এই দুঃসময়েও শিক্ষার্থীদের পাশে দাঁড়াননি, তাদের ক্লাসে আমরা কেউই অংশগ্রহণ করবো না যতক্ষণ না তারা তাদের লজ্জাজনক অবস্থানের জন্য ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের কাছে ক্ষমা প্রার্থনা করবেন।

উক্ত বিবৃতিতে আরও বলা হয়, আইন বিভাগের কেউ কোনোভাবেই ছাত্র-রাজনীতির সঙ্গে যুক্ত থাকতে পারবে না। যারাই এতে যুক্ত হবে, ডিপার্টমেন্টের সাধারণ শিক্ষার্থীরা তাদের সকলকে বয়কট করবে।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

কোটা আন্দোলনকে সমর্থন জানিয়ে ঢাবি আইন বিভাগের শিক্ষার্থীদের বিবৃতি

আপডেটের সময়: ১১:৪১:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪