কুবি ছাত্রলীগের ইফতার মাহফিল
- আপডেটের সময়: ০৯:৩৬:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪
- / 331
কুবি প্রতিনিধি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শাখা ছাত্রলীগের উদ্যোগে ইফতার মাহফিল-২০২৪ আয়োজিত হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে কাজী নজরুল ইসলাম হল ছাত্রলীগের সভাপতি নাজমুল হাসান পলাশের সহযোগিতায় এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক ড. দুলাল চন্দ্র নন্দী, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের সাবেক প্রভোস্ট অধ্যাপক জুলহাজ মিয়া, কাজী নজরুল ইসলাম হলের প্রভোস্ট সহকারী অধ্যাপক মোহাম্মদ নাসির হুসেইন, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক নূর মোহাম্মদ রাজু।
এছাড়া আরও উপস্থিত ছিলেন শাখা ছাত্রলীগ সাবেক সাংগঠনিক সম্পাদক আবু সাদাৎ মোহাম্মদ সায়েম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সভাপতি তাহারাতবির হোসেন পাপন মিয়াজী এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ শরিফ উদ্দিন, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের সাংগঠনিক সম্পাদক রবিন দাসসহ ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থী।

























