বাণিজ্যিক উৎপাদনে যাচ্ছে ইউনিক হোটেলের যৌথ উদ্যোগের কোম্পানি

  • আপডেটের সময়: ০৪:১৩:৪৬ অপরাহ্ন, সোমবার, ৪ মার্চ ২০২৪
  • / 287

পুঁজিবাজারে তালিকাভুক্ত ভ্রমণ ও অবকাশ খাতের ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসির যৌথ উদ্যোগের কোম্পানি ইউনিক মেঘনাঘাট পাওয়ার লিমিটেড বাণিজ্যিক উৎপাদনে যাচ্ছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, নারায়ণগঞ্জের মেঘনাঘাটে অবস্থিত ৫৮৪ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন প্রাকৃতিক গ্যাসভিত্তিক কম্বাইন্ড সাইকেলের বিদ্যুৎকেন্দ্র ইউনিক মেঘনাঘাট পাওয়ার লিমিটেডের বাণিজ্যিক অপারেশন তারিখ জানিয়ে গত ২০ জানুয়ারি চিঠি দিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)।

কোম্পানিটির সাথে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চুক্তি অনুযায়ী, বিপিডিবি কোম্পানিটি থেকে আগামী ২২ বছর বিদ্যুৎ ক্রয় করবে।

উল্লেখ্য, ইউনিক মেঘনাঘাট পাওয়ার লিমিটেডের ৩৭ দশমিক ২৪ শতাংশ শেয়ার ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসির।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বাণিজ্যিক উৎপাদনে যাচ্ছে ইউনিক হোটেলের যৌথ উদ্যোগের কোম্পানি

আপডেটের সময়: ০৪:১৩:৪৬ অপরাহ্ন, সোমবার, ৪ মার্চ ২০২৪