এয়ারপোর্ট রোডে যানজটের আশঙ্কা, বিকল্প পথ ব্যবহারের অনুরোধ

  • আপডেটের সময়: ১১:০২:২০ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০২৪
  • / 227

এমআরটি লাইন-১ এর কাজ শুরু

পাতাল মেট্রোরেল এমআরটি লাইন-১ প্রকল্পের কাজের জন্য আজ (২৯ জানুয়ারি) রাত থেকে এয়ারপোর্ট রোডে যানজট হতে পারে। তাই ওই পথের যাত্রীদের বিকল্প পথ ব্যবহার বা সময় নিয়ে যাত্রা করার অনুরোধ জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

রবিবার (২৮ জানুয়ারি) ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্টের (লাইন-১) প্রকল্প পরিচালক মো. আবুল কাসেম ভূঞার সই করা এক বিজ্ঞপ্তিতে এ অনুরোধ করা হয়েছে।

এতে বলা হয়, ‘বিমানবন্দর, বিমানবন্দরের টার্মিনাল-৩ এবং খিলক্ষেত এলাকায় প্রস্তাবিত স্টেশনগুলোর এলাকা থেকে পরিষেবা লাইন বিশেষ ব্যবস্থায় সোমবার রাত ১০টা থেকে সরানোর কাজ শুরু হবে। এ অবস্থায় লাইন স্থানান্তরের কাজ চলাকালে এয়ারপোর্ট রুটে যানজট সৃষ্টির আশঙ্কা আছে। এ রুটে চলাচলকারী জনসাধারণ ও পরিবহনকে যথেষ্ট সময় নিয়ে বের হওয়ার জন্য এবং প্রয়োজনে বিকল্প পথ ব্যবহারের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।’

এমআরটি লাইন-১ হবে দেশের প্রথম ভূগর্ভস্থ মেট্রো রেলপথ। এই লাইনের দুটি অংশ। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত ১৯ দশমিক ৮৭ কিলোমিটার অংশটি হবে ভূগর্ভস্থ। আর নতুন বাজার থেকে পূর্বাচল পর্যন্ত ১১ দশমিক ৩৬ কিলোমিটার হবে উড়াল রেলপথ।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এয়ারপোর্ট রোডে যানজটের আশঙ্কা, বিকল্প পথ ব্যবহারের অনুরোধ

আপডেটের সময়: ১১:০২:২০ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০২৪