ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ২৩ ফেব্রুয়ারি থেকে শুরুর প্রস্তাব

  • আপডেটের সময়: ০৪:০৯:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩
  • / 285

জাননাহ, ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি পরীক্ষা ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু করার ব্যাপারে প্রস্তাব রাখা হয়েছে । এ বছরও আগের মানবন্টন ও আসন সংখ্যায় ভর্তির কার্যক্রম সম্পন্ন হবে।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক ড. মো. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, প্রস্তাবিত তারিখ থেকে পরিবর্তন হওয়ার সম্ভাবনা কম। তবে হলেও সময়টি আশপাশেই থাকবে। মূলত সব ইউনিটের পরীক্ষা রমজান মাসের আগেই শেষ করার পরিকল্পনা রয়েছে বিশ্ববিদ্যালয়ের। এতে ঈদের পরপরই ফলাফল দেওয়া সম্ভব হবে।

মোস্তাফিজুর রহমান বলেন, এ বছর নম্বর ও আসন সংখ্যায় বড় কোনো পরিবর্তন নেই। বিকেলে মিটিংয়ে নতুন কোনো প্রস্তাব না আসলে বিষয়গুলো একই রকম থাকবে। সব বিষয়গুলো খসড়া করা হয়েছে। আলোচনা করে চূড়ান্ত করা হবে।

ভর্তি পরীক্ষা অফিস সূত্রে আরও জানা গেছে , ২৩ ফেব্রুয়ারি খ ইউনিট দিয়ে ভর্তি পরীক্ষা শুরু হবে। এছাড়া ২৪ ফেব্রুয়ারি ক ইউনিট, ১ মার্চ গ ইউনিট ও ২ মার্চ চ ইউনিট তথা চারুকলা অনুষদের ভর্তি দিন নির্ধারণ করা হয়েছে।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ২৩ ফেব্রুয়ারি থেকে শুরুর প্রস্তাব

আপডেটের সময়: ০৪:০৯:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩