অপকর্ম করতে আবারও অবরোধ ডেকেছে বিএনপি : কাদের

  • আপডেটের সময়: ১১:১৪:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ নভেম্বর ২০২৩
  • / 279

নিজস্ব প্রতিবেদকঃ

অপকর্ম করতে বিএনপি আবারও অবরোধ কর্মসূচি দিয়েছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তাদের (বিএনপি) কিছু ভাড়া করা লোক আছে, যাদের দিয়ে বাস পোড়াবে, বাসে আগুন দেবে, ভাঙচুর করবে।

শুক্রবার (৩ নভেম্বর) জেলহত্যা দিবসে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

ঢাকায় ২৮ অক্টোবর যারা সহিংসতা করেছে, অপকর্মের নেতৃত্ব দিয়েছেন, তাদের আটক করা কি অপরাধ? প্রশ্ন ওবায়দুল কাদেরের।

তিনি বলেন, ভাড়া করা লোক দিয়ে আবারও সহিংসতা করার জন্য অবরোধের ডাক দিয়েছে বিএনপি।

ওবায়দুল কাদের বলেন, জাতির প্রধান দুশমন বিএনপি। দলটি যতে খুশি অবরোধ করুক তাতে সরকারের কিছু আসে যায় না।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

অপকর্ম করতে আবারও অবরোধ ডেকেছে বিএনপি : কাদের

আপডেটের সময়: ১১:১৪:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ নভেম্বর ২০২৩