‘মিস ইউনিভার্স ইন্ডিয়া’ জয়ী হলেন শ্বেতা

  • আপডেটের সময়: ০৫:৩৪:১৯ অপরাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০২৩
  • / 349

বিনোদন ডেস্ক

এবারের ‘মিস ইউনিভার্স ইন্ডিয়া-২০২৩’ জয়ী হয়েছেন শ্বেতা সারদা। গতকাল রোববার মুম্বাইয়ে একটি জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বেছে নেওয়া হয়েছে মিস ইউনিভার্স মঞ্চের এই ভারতীয় প্রতিনিধিকে।

শ্বেতাকে মুকুট পরিয়ে দিয়েছেন গতবারের বিজয়ী দিভিতা রায়। ৭২তম মিস ইউনিভার্সে ভারতের হয়ে অংশগ্রহণ করবেন শ্বেতা সারদা। ভারতের চণ্ডীগড়ে বাস করেন তিনি। তার বয়স ২২ বছর।

এই বিউটি পেজেন্টে অংশগ্রহণের আগে একাধিক রিয়েলিটি শোতে অংশ নিয়েছেন শ্বেতা। সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো—ড্যান্স ইন্ডিয়া ড্যান্স, ড্যান্স দিওয়ানে, ড্যান্স প্লাস ইত্যাদি।

অনুষ্ঠানে ‘মিস ডিভা সুপার ন্যাশনাল-২০২৩’ এর খেতাব লাভ করেন দিল্লির মেয়ে সোনাল কুকরেজা। রানার আপ হয়েছেন কর্ণাটকের তৃষা শেঠি।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

‘মিস ইউনিভার্স ইন্ডিয়া’ জয়ী হলেন শ্বেতা

আপডেটের সময়: ০৫:৩৪:১৯ অপরাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০২৩