জনগণও চায় না শেখ হাসিনা পদত্যাগ করুক : কাদের

  • আপডেটের সময়: ০৮:৪৪:০৬ অপরাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০২৩
  • / 310

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী হওয়ার জন্য শেখ হাসিনার মতো যোগ্য কেউ নেই উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশের জনগণও চায় না শেখ হাসিনা পদত্যাগ করুক। তারা সংসদ বিলুপ্ত কিংবা তত্ত্বাবধায়ক সরকারও চায় না।

শনিবার (২৬ আগস্ট) বিকেলে রাজধানীর মিরপুর গোলারটেক মাঠে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের আয়োজিত খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, আগামী নির্বাচনে দেশকে বাঁচাতে হলে শেখ হাসিনার কোনো বিকল্প নেই। বিএনপি ক্ষমতায় গেলে আওয়ামী লীগকে এক রাতেই নিশ্চিহ্ন করে দেবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির একদফা আন্দোলন ভুয়া। বিএনপি নেতাদের দুজনই দণ্ডিত। তাদের নেতৃত্ব কে দেবে কেউ জানে না।

তিনি বলেন, কানাডার আদালত বিএনপিকে সন্ত্রাসী দল হিসেবে চিহ্নিত করেছে। এজন্য তাদের ক্ষমতায় আনা যাবে না।

কাদের বলেন, বিএনপি আমলে আওয়ামী লীগের নেতাকর্মীরা ঘরে থাকতে পারেনি। যেই বিএনপি আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে চেয়েছে, তারাই বলে ক্ষমতায় আসলে আওয়ামী লীগের কিছু হবে না।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি আলোচনা সভাটি সঞ্চালনা করেন।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জনগণও চায় না শেখ হাসিনা পদত্যাগ করুক : কাদের

আপডেটের সময়: ০৮:৪৪:০৬ অপরাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০২৩