তবে কি শেষ হলো রাজ-পরির অভিমান?

  • আপডেটের সময়: ১১:২৫:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০২৩
  • / 373

বিনোদন ডেস্ক

শরীফুল রাজ ও পরীমনি। আলোচনা ও সমালোচনার যেন তাদের সঙ্গী। এই দম্পতির বিচ্ছেদের পরও তা থামছেই না। হরহামেশাই উঠে আসছে তাদের নাম। সম্প্রতি ছেলে রাজ্যের প্রথম জন্মবার্ষিকী উদ্‌যাপিত হয় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে। সেখানে অনেক তারকাকে দেখা গেলেও ছিলেন না রাজ। এ নিয়েও খবরের শিরোনামে ছিলেন তারা।

এবার সব কিছু ভুলে এক হয়েছেন রাজ-পরী। ছেলে রাজ্যের জন্য মান-অভিমান ভুলে এক হন তারা। গতকাল বুধবার রাতে রাজ্যকে নিয়ে একসঙ্গে কেক কাটতে দেখা যায় তাদের।

বিশেষ সেই মুহূর্তের কিছু ছবি ও ভিডিও শেয়ার করা হয়েছে তাপসের ভ্যারিফাইড ফেসবুক পেজ থেকে। ক্যাপশনে লেখা হয়েছে, ‘রাজ্য বাবার জন্মদিন উদ্‌যাপন করা হচ্ছে টিএমের পক্ষ থেকে।’

জানা যায়, অনুষ্ঠানের আগের দিন রাতে পরীর বাসায় গিয়ে ছেলের সঙ্গে দেখা করেন তিনি। কলকাতা থেকে আনা উপহারসামগ্রী ছেলের হাতে তুলে দেন। ছেলের সঙ্গে কিছুক্ষণ সময় কাটিয়ে চলে আসেন। তবে সেসময় পরীর সঙ্গে দেখা হয়নি তার।

গত বছরের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরী-রাজ। এরপর গত ১০ জানুয়ারি সেই খবর প্রকাশ্যে আনেন। মা হতে চলার খবরও একই দিনে প্রকাশ করেন পরী। গত ১০ আগস্ট তাদের ঘর আলো করে আসে ছেলে শামীম মুহাম্মদ রাজ্য।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

তবে কি শেষ হলো রাজ-পরির অভিমান?

আপডেটের সময়: ১১:২৫:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০২৩