ঢাবিতে স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব ক্যান্টনমেন্ট কলেজের ইফতার বিতরণ
- আপডেটের সময়: ১১:১৩:০০ পূর্বাহ্ন, সোমবার, ১০ এপ্রিল ২০২৩
- / 532
জাননাহ, ঢাবি প্রতিনিধি:
পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল করেছে স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব ক্যান্টনমেন্ট কলেজ যশোর, ঢাকা বিশ্ববিদ্যালয়।
আজ রবিবার (৯ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
সংগঠনের সভাপতি মো: মাহাদি হাসান ও সাধারণ সম্পাদক হাসনাইন খানের নেতৃত্ব কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় প্রায় শতাধিক দু:স্থ ও সুবিধা বঞ্চিতদের মাঝে ইফতার বিতরণ করা হয়।
হাসনাইন খান জানান, দ্রবমূল্যের ঊর্ধ্বগতি সহ দেশের ক্রান্তিকালীন সময়ের কথা চিন্তা করে বিগত বছরগুলোর থেকে এবারের ইফতার মাহফিলটি একটু ব্যতিক্রমধর্মীভাবে আয়োজন করা হয়েছে।

আয়োজনের সার্বিক সহযোগিতা ও পৃষ্ঠপোষকতায় ছিলেন সংগঠনটির উপদেষ্টা, বাংলাদেশ পুলিশ এর কাউন্টার টেরোরিজম ইউনিটের ডিআইজি মো: মনিরুজ্জামান।
ট্যাগ :



























