বিপিএসএর সভাপতি মনির, সম্পাদক আসাদ

  • আপডেটের সময়: ১০:১১:১৬ পূর্বাহ্ন, রবিবার, ৮ জানুয়ারী ২০২৩
  • / 371

নিজস্ব প্রতিবেদকঃ 

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিপিএসএ) কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

আগামী এক বছরের জন্য স্পেশাল ব্রাঞ্চের (এসবি) প্রধান অতিরিক্ত আইজিপি মো. মনিরুল ইসলাম সভাপতি এবং ঢাকা জেলার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান সাধারণ সম্পাদক পদে পুনঃনির্বাচিত হয়েছেন।

আজ (৭ জানুয়ারি) রাতে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে অনুষ্ঠিত অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক আগামী এক সপ্তাহের মধ্যে সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে মর্মে সিদ্ধান্ত হয়েছে।

নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক অ্যাসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক ও পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে ফুলেল শুভেচ্ছা জানান।

পরে আইজিপি নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুল দিয়ে অভিনন্দন জানান।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিপিএসএর সভাপতি মনির, সম্পাদক আসাদ

আপডেটের সময়: ১০:১১:১৬ পূর্বাহ্ন, রবিবার, ৮ জানুয়ারী ২০২৩