বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জবিসাস আহ্বায়ক কমিটির শ্রদ্ধা

  • আপডেটের সময়: ০২:২৪:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ডিসেম্বর ২০২২
  • / 352

জবি প্রতিনিধি :

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জবিসাস) আহ্বায়ক কমিটি ও সাধারণ সদস্যরা। মঙ্গলবার (৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১২ টায় ধানমন্ডি-৩২ নম্বরে জাতির জনকের প্রতিকৃতিতে তারা শ্রদ্ধা জানান।

জবিসাসের নবগঠিত কমিটির আহ্বায়ক সোহাগ রাসিফ ও সদস্য সচিব ইমরান হুসাইনের নেতৃত্বে সকলে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় আহ্বায়ক কমিটির সদস্য মিনহাজুল ইসলাম, ইয়াসিন আরাফাত সবুজসহ সমিতিতে কর্মরত অন্যান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ২০২১-২২ কার্যনির্বাহী কমিটির মেয়াদ গত ১ সেপ্টেম্বর শেষ হয়। সমিতির গঠনতন্ত্রের ধারা-৯ মোতাবেক গতকাল সোমবার সাধারণ সভায় সদস্যদের মতামতের ভিত্তিতে ওই কমিটি বিলুপ্ত করা হয়। একই সঙ্গে সংগঠনের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে চার সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। ###

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জবিসাস আহ্বায়ক কমিটির শ্রদ্ধা

আপডেটের সময়: ০২:২৪:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ডিসেম্বর ২০২২