তিতুমীর কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি হলেন চাঁদপুরের কামরুল হাসান
- আপডেটের সময়: ০৭:২৭:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুন ২০২২
- / 483
নিজস্ব প্রতিবেদক:
দীর্ঘ প্রতিক্ষার পর সরকারি তিতুমীর কলেজ ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ ছাত্রলীগ।
রবিবার সংগঠনটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ৩২১ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়।
এতে সহ-সভাপতি হয়েছেন চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার কৃতি সন্তান কামরুল হাসান জিপু।
মেধাবী ছাত্র কামরুল হাসান জিপু বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের জন্য নিজ উপজেলা এবং তিতুমীর কলেজ শিক্ষার্থীদের কাছে বেশ জনপ্রিয়।
কামরুল হাসান জিপু বলেন, জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে,মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার বিশ্বস্ত হাতিয়ার হিসেবে আমার উপর অর্পিত সকল দায়িত্ব আদর্শের সহিত আমি আমার জীবন দিয়ে হলেও পালন করবো। তিনি এসময় সকলের কাছে দোয়াও চেয়েছেন।
ট্যাগ :



























