রাণীনগরে অটো ভ্যানগাড়ির ধাক্কায় শিশু নিহত
- আপডেটের সময়: ০৫:৫৬:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
- / 166
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর রাণীনগরে অটো ভ্যানগাড়ির ধাক্কায় সাখওয়াত (৬) নামে এক শিশু নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে উপজেলা সদরের পূর্ব বালুভরা পেট্রোলপাম্প এলাকায় রাণীনগর-আবাদপুকুর সড়কে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত শিশু সাখওয়াত নওগাঁ সদর উপজেলার মকরামপুর গ্রামের হাসান আলীর ছেলে।
জানা গেছে, গত কয়েকদিন আগে শিশু সাখওয়াত রাণীনগর উপজেলার পূর্ব বালুভরা গ্রামে নানা মঞ্জুর বাড়িতে বেড়াতে আসেন। বৃহস্পতিবার সকালে নানার বাড়ির সামনে রাণীনগর-আবাদপুকুর সড়কের পাশে শিশু সাখওয়াত খেলা-ধুলা করছিল। এমতাবস্থায় সড়ক পারাপারের সময় যাত্রীবাহী একটি অটো ভ্যানগাড়ি শিশু সাখওয়াতকে ধাক্কা দিলে তিনি সড়কে পড়ে যান। এ সময় তার শরীরের উপর দিয়ে ভ্যানগাড়ি চলে যায়। এতে গুরুত্বর আহত হন শিশু সাখওয়াত। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু সাখওয়াতকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন রাণীনগর থানার ওসি আব্দুল হাফিজ মো. রায়হান। তিনি বলেন, সড়ক দুর্ঘটনায় শিশুটি মারা গেছেন।



























