লামায় ডাকাতির টাকা ও অস্ত্র উদ্ধারের ঘটনায় পুলিশের সংবাদ সম্মেলন

  • আপডেটের সময়: ১২:৪৮:০৫ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫
  • / 239

বিপ্লব দাশ,বান্দরবানঃ

বান্দরবানের লামায় ডাকাতির ঘটনায় জেলা গোয়েন্দা শাখা ও লামা থানা পুলিশের অভিযানে এ পর্যন্ত মোট আটজন আসামিকে গ্রেফতার করা হয়েছে,এ সময় তাদের কাছে ডাকাতির কাজে ব্যবহৃত অস্ত্র ও লুণ্ঠিত ৫২ লক্ষ ৫৭ হাজার ২ শত টাকা উদ্ধার করেছে বলে জানায় পুলিশ।

শুক্রবার (২৩ মে) সকালে বান্দরবান পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার বিষয়টি নিশ্চিত করেন।

এ সময় পুলিশ সুপার বলেন,গত ৯ মে রাতে লামা পৌরসভার লাইনঝিরি আবুল খায়ের টোব্যাকোর অফিস কক্ষ থেকে অজ্ঞাতনামা ১৫ থেকে ২০ জন সশস্ত্র ডাকাত ১ কোটি ৭২ লক্ষ ৭৫ হাজার ৬ আটত্রিশ টাকা ডাকাতি করে নিয়ে যায়, আর এ ঘটনার পরে আবুল খায়ের টোব্যাকোর ম্যানেজার (অপারেশন) মো.আব্দুর রব বাদী হয়ে লামা থানায় একটি ডাকাতি মামলা রুজু করে।

ঘটনার পর পুলিশের অভিযানে এ পর্যন্ত বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম জেলার একাধিক স্থানে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত ৮ আসামিকে গ্রেফতার করা হয় , উদ্ধার করা হয় ৫২ লক্ষ ৫৭ হাজার ২০০ টাকা আর তাদের কাছ থেকে জব্দ করা হয় ৩টি দেশীয় বন্দুক, ৬ রাউন্ড কার্তুজ, ৪ রাউন্ড বুলেট, চাকু ও গ্রিল কাটার মেশিন।

লুণ্ঠিত সব টাকা উদ্ধারে পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে বলে সাংবাদিকদের অবগত করেন পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার। সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবদুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা, প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মী এবং পুলিশের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

লামায় ডাকাতির টাকা ও অস্ত্র উদ্ধারের ঘটনায় পুলিশের সংবাদ সম্মেলন

আপডেটের সময়: ১২:৪৮:০৫ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫