লক্ষ্মীপুরে বহিরাগতদের নিয়ে ৩ তলা ভবন দখল

  • আপডেটের সময়: ১০:৪৭:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫
  • / 286

লক্ষ্মীপুরে বেআইনিভাবে একটি তিনতলা বাণিজ্যিক ভবনসহ ৪ কোটি টাকার সম্পত্তি দখল করার অভিযোগ উঠেছে ব্যবসায়ী আনোয়ার হোসেনের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে বহিরাগত লোকজন নিয়ে শহরের মধ্য বাঞ্চানগর এলাকায় সেন্ট মার্টিন রেস্টুরেন্ট ভবনটিতে আনোয়ার তার প্রতিষ্ঠানের নামে সাইনবোর্ড ঝুলিয়ে দেন। পরে ভবনের সামনে ১০টি ট্রাক ও ড্রাম্প ট্রাক রেখে সামনের অংশ দখল করে রাখেন। এ ঘটনায় স্থানীয় লোকজন ক্ষোভ প্রকাশ করেছেন।

এদিকে ঘটনাটি নিয়ে সদর মডেল থানায় অভিযোগের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন জমির মালিক মো. মাঈনুদ্দিন।

জানা যায়, জমির মালিক মাঈন উদ্দিন ওই জমির কাগজপত্র জমা দিয়ে একটি বেসরকারি ব্যাংক থেকে ৯ কোটি টাকা ঋণ নেন। ধারদেনায় পড়ে তিনি জমিটি বিক্রির জন্য আনোয়ারের সঙ্গে প্রায় সাড়ে ৪ কোটি টাকা মূল্য নির্ধারণ করে। এতে ২৮ লাখ টাকা দিয়ে একটি নন জুডিসিয়াল স্ট্যাম্পে বায়না চুক্তি করা হয়।

জমির মালিক মাঈন উদ্দিন বলেন, ব্যাংকের জটিলতা শেষ করে আনোয়ারকে জমি রেজিস্ট্রি করে দেওয়ার কথা ছিল। কিন্তু ব্যাংকের সমস্যা এখনো সমাধান হয়নি। এরমধ্যেই জমিটি দখলে নিতে আনোয়ার অবৈধভাবে পাঁয়তারা করে আসছিল। জুডিসিয়াল স্ট্যাম্পে বায়না হলেও তা রেজিস্ট্রি ছিল না।

তিনি আমাকে ২৮ লাখ টাকা দিয়েছেন। আমি তা লভ্যাংশ হিসেবে ফেরত দিতে চেয়েছি, কিন্তু তিনি নিচ্ছেন না। তিনি অবৈধভাবে ভাড়াটে ক্যাডারদের এনে আমার সম্পত্তি দখল করেছেন। আমার ভবনে সেন্ট মার্টিন রেস্টুরেন্টের সাইনবোর্ড ছিল, তিনি তা সরিয়ে নিজের সাইনবোর্ড ঝুলিয়ে দিয়েছেন।

আনোয়ার হোসেন বলেন, ৯ মাস আগে ২৮ লাখ টাকা দিয়ে জমি কেনার জন্য মাঈন উদ্দিনের সঙ্গে নন জুডিসিয়াল স্ট্যাম্পে বায়না করেছি।

চুক্তি অনুযায়ী তিনি আমাকে ভবনসহ জমি বুঝিয়ে দেওয়ার কথা ছিল। প্রায় ৪ কোটি টাকা আমার ব্যাংকে পড়ে আছে। তা আমি উত্তোলন করতে পারছি না। জমি পেতে আমি সাবেক সেনা সদস্য আব্দুল মতিন, স্থানীয় বিএনপি নেতা লোকমান হোসাইন, স্বেচ্ছাসেবক দল নেতা হারুনুর রশিদ, ছাত্র সমন্বয়ক রায়হান, রাফি, এনামুল ও জাবেদের সঙ্গে যোগাযোগ করেই চুক্তির ভিত্তিতেই আমি ভবনসহ জমি দখল করেছি।
ছাত্র সমন্বয়ক এনামুল হক বলেন, জমির কাগজপত্র সংক্রান্ত জটিলতা নিয়ে আমরা আনোয়ারকে সহযোগীতা করেছি। জমি দখল করার ঘটনায় আমাদের কোনো সম্পৃক্ততা নেই।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ভূক্তভোগীকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। আমরা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেব।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

লক্ষ্মীপুরে বহিরাগতদের নিয়ে ৩ তলা ভবন দখল

আপডেটের সময়: ১০:৪৭:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫