খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে সড়ক ও ফুটপথ থেকে অবৈধ স্থাপনা অপসারণ

  • আপডেটের সময়: ০৯:৫১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫
  • / 316

নিজস্ব প্রতিনিধি:

খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীর রূপসা মোড় ও খান জাহান আলী রোড, ময়লাপোতা মোড় হয়ে নিরালা মোড় পর্যন্ত সড়ক থেকে অবৈধ দখলদারদের অপসারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ মার্চ) সকালে কেসিসি’র এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণার নেতৃত্বে এ অপসারণ কার্যক্রম পরিচালিত হয়।

অবৈধ দখল অপসারণকালে রূপসা মোড়ে ফুটপথ দখল করে মাংস বিক্রয়ের অপরাধে মোহাম্মদ মোস্তফা’কে ১ হাজার টাকা এবং ময়লাপোতা মোড়ের ফল বিক্রেতা মো: সোহাগ’কে ৫ হাজার টাকা জরিমানা করে তাৎক্ষণিক আদায় করা হয়।

এছাড়া অভিযানকালে সড়ক ও সড়কের ফুটপথ থেকে অবৈধ স্থাপনা অপসারণ করা হয়।

কেসিসি’র এস্টেট অফিসার গাজী সালাউদ্দিনসহ কেএমপি’র পুলিশ সদস্যগণ অপসারণ কার্যক্রমে অংশগ্রহণ করেন। জনস্বার্থে এ অপসারণ কার্যক্রম অব্যাহত থাকবে।

বিডি সমাচার টোয়েন্টিফোর ডটকম/

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে সড়ক ও ফুটপথ থেকে অবৈধ স্থাপনা অপসারণ

আপডেটের সময়: ০৯:৫১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫