নওগাঁর রাণীনগরে হাট-বাজারে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ ৪ টাকার খাজনা ৪০ টাকা

  • আপডেটের সময়: ০৪:২১:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫
  • / 576

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর রাণীনগর উপজেলায় হাট-বাজারে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ উঠেছে। উপজেলার হাটগুলোতে বিভিন্ন পণ্যের খাজনা আদায়ের নামে ক্রেতা ও বিক্রেতাদের যেন গলা কাটা হচ্ছে। কোন কোন পণ্যের খাজনা ৫থেকে ১০গুন বেশি আদায় করছেন ইজারাদারের লোকজন। তাদের চাপে ক্রেতা, বিক্রেতা ও ব্যবসায়ীরা সরকারি রেটের বেশি খাজনা দিতে বাধ্য হচ্ছেন। এতে ভোক্তা পর্যায়ে নিত্য প্রয়োজনীয় পণ্যের দামও বৃদ্ধি পাচ্ছে। সবচেয়ে বেশি অভিযোগ- উপজেলার বৃহত্তম আবাদপুকুর হাটের খাস আদায়কারী ও ত্রিমোহনী হাটের ইজারাদারের খাজনা আদায়কারীদের বিরুদ্ধে। এতে করে বিভিন্ন এলাকা থেকে হাটে আসা ক্রেতা বিক্রেতারা প্রভাবশালীদের কাছে অসহায় হয়ে পড়েছে।

ক্রেতা-বিক্রেতা, ব্যবসায়ী ও স্থানীয়দের অভিযোগ- সরকারিভাবে বেঁধে দেওয়া নির্ধারিত খাজনা আদায়ের রেটকে তোয়াক্কা না করে আদায়কারীরা তাদের ইচ্ছে মত টোল (খাজনা) আদায় করছেন। বিভিন্ন মহলকে ম্যানেজ করে হাট-বাজারে খাস আদায়কারী ও খাজনা আদায়কারী লোকজন হাটে অতিরিক্ত খাজনা আদায়ের কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন। অতিরিক্ত খাজনা আদায় করা হলেও রহস্যজনক কারণে নজর নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। এতে করে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। অপরদিকে সরকারের বেঁধে দেওয়া খাজনা আদায়ের তালিকা শুধুমাত্র ইজারাদারের ঘরের দেয়ালেই শোভা পাচ্ছে। উপজেলার অধিকাংশ হাটের কোন স্থানে খাজনা আদায়ের দৃশ্যমান সাইনবোর্ড রাখা হয়নি।

জানা গেছে, উপজেলায় ছোট-বড় মিলে মোট ১৬টি হাট-বাজার রয়েছে। এই সব হাটের মধ্যে উপজেলার বৃহত্তম হাট আবাদপুকুর ও ত্রিমোহনী। রোববার ও বুধবার বসে আবাদপুকুর হাট এবং শনিবার ও মঙ্গলবার বসে ত্রিমোহনী হাট। মামলা জটিলতার কারণে আবাদপুকুর হাট থেকে খাস আদায় করা হচ্ছে। আর অন্য হাটগুলো ইজারাদারের কাছে ইজারা দেওয়া রয়েছে। আবাদপুকুর হাটে খাস আদায় করে আসছেন আওয়ামীলীগ, যুবলীগের কয়েকজন নেতা ও বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি।

সরেজমিনে আবাদপুকুর হাটে গিয়ে জানা যায়, গরু-মহিষে ৫০০ টাকার খাজনা ৬শ’ থেকে সাড়ে ৬শ’ টাকা, ভেড়া-ছাগলে ২শ টাকার খাসনা ৩শ টাকা, ধান গরু মহিষের গাড়ী প্রতি ১৩ টাকার খাজনা ২০ থেকে ৩০ টাকা ও ধানের চারা প্রতিপণ ৪ টাকার খাজনা ২০ থেকে ৪০ টাকা, মাছ দোকানে ১২ টাকার খাজনা ৫০ থেকে ১০০ টাকা, মিষ্টি দোকান ও তরকারি এবং সবজি বাজার দোকানসহ বিভিন্ন পণ্যে ৫ থেকে ১০গুন বেশি খাজনা আদায় করা হচ্ছে।

সম্প্রতি ত্রিমোহনী হাটে গিয়ে দেখা যায়, প্রতি পণ ধানের চারার খাজনা হিসেবে ক্রেতার কাছ থেকে ৪০ টাকা করে আদায় করা হচ্ছে। বিক্রেতার কাছ থেকেও আদায় করা হচ্ছে খাজনা। অথচ সরকারের বেঁধে দেওয়া খাজনার তালিকা অনুসারে প্রতিপণ ধানের চারার খাজনা মাত্র ৪ টাকা। আবার প্রতি ভ্যানগাড়ি ধানের খাজনা ৫ টাকা হলেও প্রতি মণ ধানের খাজনা হিসেবে আদায় করা হচ্ছে ১০ টাকা করে। গরু, ভেড়া ছাগল, হাঁস মুরগি, মাছ বাজার ও তরকারি বাজার, আলুর বীজ, পেঁয়াজের চারাসহ পুরো হাটের বিভিন্ন অংশে খাজনা আদায়ের নামে অতিরিক্ত অর্থ হাতিয়ে নেওয়া হচ্ছে।

ব্যবসায়ী ও বিভিন্ন ক্রেতা-বিক্রেতা জানান, সরকারিভাবে বেঁধে দেওয়া খাজনার রেট সম্পর্কে তাদের ধারনা নেই। হাটের কোন স্থানে  খাজনা আদায়ের দৃশ্যমান সাইনবোর্ড রাখা হয়নি। খাজনা আদায়কারীরা যা চান, তাই দিতে হয়।

নুর সরদার নামে এক ব্যক্তি বলেন, বুধবার আবাদপুকুর হাট থেকে বড় একটি গরু কিনেছি। গরুর ছাপ বাবদ (খাজনা) ৬শ টাকা দিতে হয়েছে। ৫০ টাকা কম দিতে চাইলেও খাজনা আদায়কারীরা নেয়নি। নাম প্রকাশে অনিচ্ছুক আবাদপুকুর হাটের এক মিষ্টি দোকানদার বলেন, ছোট্ট একটা দোকানে আমি মিষ্টি খাবার জিনিস বিক্রি করি। আমার দোকান থেকে ৩০ টাকা খাজনা দিতে হয়।

ত্রিমোহনী হাটে ধানের চারা কিনতে আসা ক্রেতা আব্দুস জানান, তিনি ত্রিমোহনী হাট থেকে ৩পণ জিরাশাইল ধানের চারা কিনেছেন। খাজনা হিসেবে হাটের খাজনা আদায়কারী প্রথমে তার কাছে ১২০ টাকা খাজনা চায়। এরপর অনেক অনুরোধ করায় তার কাছ থেকে ৩পণ ধানের চারার খাজনা হিসেবে ১শ টাকা আদায় করা হয়েছে।

অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগের বিষয়ে জানতে চাইলে আবাদপুকুর হাটের খাজনা আদায়কারীর নেতৃত্বে থাকা হেলু মন্ডল বলেন, হাটে অতিরিক্ত কোন খাজনা আদায় করা হচ্ছে না। খাজনা আদায়ের দৃশ্যমান সাইনবোর্ড হাটে ঝুলে রাখা হয়েছে। সরকারি নির্ধারিত রেট অনুযায়ী খাজনা আদায় করা হচ্ছে।

ত্রিমোহনী হাটের ইজারাদার আতিকুজ্জামান হিটলার বলেন, অনেক দিন হলো আমি হাটেই জাইনি। অতিরিক্ত কোন খাজনা আদায় করার কথা না। আপনি বললেন বিষয়টি আমি ক্ষতিয়ে দেখবো।

এ ব্যাপারে রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান বলেন, হাটে অতিরিক্ত খাজনা আদায়ের বিষয়ে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নওগাঁর রাণীনগরে হাট-বাজারে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ ৪ টাকার খাজনা ৪০ টাকা

আপডেটের সময়: ০৪:২১:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫