কক্সবাজারে ২৮ মামলার আসামী সন্ত্রাসী আশিক আটক

  • আপডেটের সময়: ০৯:২৮:৫২ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫
  • / 177

এরফান হোছাইন:

কক্সবাজারে সংঘবদ্ধ ধর্ষণসহ ২৮টি মামলার আসামী আশিকুল ইসলামকে পুলিশ গ্রেপ্তার করেছে। দীর্ঘদিন ধরে পলাতক থাকা এই সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে বলে বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. জসিম উদ্দিন চৌধুরী নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃত আশিকুল ইসলাম কক্সবাজার পৌরসভার মধ্যম বাহারছড়া এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে অস্ত্র, মাদক, অপহরণ, ধর্ষণ, চাঁদাবাজি, ডাকাতি, ডাকাতির প্রস্তুতি, চুরি, মারামারি সহ মোট ২৮টি মামলা রয়েছে।
পুলিশ জানিয়েছে, আশিকুল ইসলাম দীর্ঘদিন ধরে কক্সবাজারে সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে আসছিল। তাকে গ্রেপ্তার করতে পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়েছে।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

কক্সবাজারে ২৮ মামলার আসামী সন্ত্রাসী আশিক আটক

আপডেটের সময়: ০৯:২৮:৫২ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫