ইসলামী আন্দোলন বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক হলেন চাঁদপুরের জয়নাল আবেদীন

  • আপডেটের সময়: ০৫:৫২:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫
  • / 691

নিজস্ব প্রতিনিধি:

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) হলেন ইসলামী আন্দোলনের চাঁদপুর জেলা সভাপতি জননেতা শেখ মোঃ জয়নাল আবেদীন।

মঙ্গলবার(২৮ জানুয়ারি) বিকেলে ঢাকার পুরানা পল্টন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় কার্যালয়ে তিনি কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে শপথ গ্রহণ করেন। 

শপথ বাক্য পাঠ করান ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ।

শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ম মহাসচিব অধ্যক্ষ ফজলে বারী মাসউদ, যুগ্ম মহাসচিব ইমতিয়াজ আলম, সংখ্যালঘু বিষয়ক সম্পাদক চাঁদপুরের কৃতি সন্তান আল্লামা মুকবুল হোসাইন, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সহকারী প্রশিক্ষণ সম্পাদক ও ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল মুফতি মনসুর আহমেদ সাকী সহ
কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

এছাড়াও শপথ অনুষ্ঠানে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শপথ গ্রহণ শেষে ইসলামী আন্দোলনের কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শেখ মুহাম্মাদ জয়নাল আবেদিন বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মুহতারাম আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই আমাকে যেই দায়িত্ব দিয়েছেন সেটি যথাযথভাবে পালন করাই আমার কর্তব্য। এই দায়িত্ব পালনে ইসলামী আন্দোলন ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মী, সমর্থক এবং চাঁদপুরের সকল মানুষের সহযোগিতা কামনা করছি।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ইসলামী আন্দোলন বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক হলেন চাঁদপুরের জয়নাল আবেদীন

আপডেটের সময়: ০৫:৫২:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫