সনাতনী স্টুডেন্ট এসোসিয়েশনের উদ্যোগে ইউসিটিসিতে প্রথমবারের মতো বাণী অর্চনা উদযাপন
- আপডেটের সময়: ১১:০৭:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
- / 424
চন্দন দেব নাথ, নিজস্ব প্রতিনিধি:
চট্টগ্রামের প্রাণকেন্দ্র বহদ্দারহাটস্থ ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজি চিটাগংয়ের সনাতনী শিক্ষার্থীদের নিয়ে গঠিত সনাতনী স্টুডেন্ট এসোসিয়েশনের উদ্যোগে প্রথমবারের মতো সরস্বতী পূজা উদযাপন হতে যাচ্ছে।
সরস্বতী হচ্ছে বৈদিক সংস্কৃত শব্দ যার মূল উৎস হচ্ছে সনাতন ধর্মের প্রধান এবং সবচেয়ে প্রাচীন শাস্ত্র বেদ। পবিত্র বেদ এর বিভিন্ন মন্ত্রে সরস্বতী শব্দের প্রয়োগ রয়েছে এবং অসংখ্য গুনবাচক নামের মধ্যে একটি হচ্ছে সরস্বতী।প্রতিবছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে সরস্বতী পূজার আয়োজন করা হয়।
এজন্য এই পূজাকে বসন্ত পঞ্চমী নামেও ডাকা হয়। এবছর ২রা ফেব্রুয়ারি রবিবার সকাল ৯টা ১৪ মিনিটে পঞ্চমী পড়ছে,৩ ফেব্রুয়ারি সোমবার সকাল ৬টা ৫২ মিনিট পর্যন্ত পঞ্চমী থাকবে।অত্র বিশ্ববিদ্যালয়ে এবারের বাণী অর্চনায় সকাল ৭টায় মন্ডপে প্রতিমা স্থাপন, সকাল ৮টায় দেবীর আমন্ত্রণ, সকাল ১০টায় পুষ্পাঞ্জলি নিবেদন, প্রসাদ বিতরণ এবং দুপুর ৩.৩০ টায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও সন্ধ্যা ৬ টায় সন্ধ্যা আরতির অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, গত ১৭ ই ডিসেম্বর শ্রাবণ দাশ সানি সভাপতি ও হিমেল চৌধুরীকে সাধারণ সম্পাদক করে ৩৭ জন সদস্যবিশিষ্ট একটি কমিটি ঘোষণা করা হয়।



























