নওগাঁর রাণীনগরে চাঁদাবাজি-সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৭

  • আপডেটের সময়: ০৮:২৩:৪১ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫
  • / 567

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে চাঁদাবাজি মামলার ও সাজাপ্রাপ্ত, গ্রেফতারী পরোয়ানামূলে ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে।

মঙ্গলবার রাতে ও বুধবার উপজেলার বিভিন্ন এলাকায় থানা পুলিশ পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন।

রাণীনগর থানার ওসি মো. তারিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সম্প্রতি দায়েরকৃত চাঁদাবাজি মামলার আসামি এবং অন্য আরও একটি মামলার সাজাপ্রাপ্ত আসামি আব্দুল মালেক ওরফে ডলার (৩৮) কে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার ডলার উপজেলার কালীগ্রাম মাঝিপাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে। একই রাতে সাজাপ্রাপ্ত পলাতক আসামি উপজেলার গিরিগ্রামের আহম্মেদ আলীর ছেলে জাকির হোসেন (৪৫) ও ঘোষগ্রামের রকিম উদ্দিনের ছেলে সিরাজ উদ্দীন (৩৫) কে গ্রেফতার করা হয়েছে।

এছাড়া আদালতের গ্রেফতারী পরোয়ানামুলে উপজেলার গিরিগ্রামের অবির আলীর ছেলে শুকুর উদ্দীন (৪০), সিলমাদার গ্রামের সোবহান আলীর ছেলে জার্মান আলী (৪০) ও মধ্যরাজাপুর গ্রামের আক্কাস আলীর ছেলে আসলাম আলী (৩৫) কে গ্রেফতার করা হয়। এছাড়াও বুধবার গ্রেফতারী পরোয়ানামূলে উপজেলার পারইল গ্রামের মতিউর রহমানের স্ত্রী আক্তারুন নেছাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ৭ জনকেই বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নওগাঁর রাণীনগরে চাঁদাবাজি-সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৭

আপডেটের সময়: ০৮:২৩:৪১ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫