করটিয়া ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর কার্যনির্বাহী কমিটির অভিষেক ও শীতবস্ত্র বিতরণ

  • আপডেটের সময়: ০৬:১৮:১১ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫
  • / 241

করটিয়া ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর কার্যনির্বাহী কমিটির অভিষেক ও শীতবস্ত্র বিতরণ

করটিয়া ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর ২০২৪-২৭ মেয়াদে ৩ বছরের জন্য কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং ফাউন্ডেশনের উদ্যোগে দুস্থ ও এতিমদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

শনিবার (১৮ জানুয়ারি) বিকেলে টাংগাইল জেলার করটিয়ায় বোরহানুল উলুম হায়দার আলী মফিজিয়া ফোরকানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার পরিচালক ছাইফুল্লাহ কাতেয়ী এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইব্রাহীম, ব্যবসায়ী জিন্নাহ মিয়া, এক্সিম ব্যাংক টাংগাইল শাখার এসএভিপি ও শাখা ব্যবস্থাপক মোঃ মোশাররফ হোসেন এবং করটিয়া সা’দত বাজার কল্যাণ সমিতির সভাপতি মোঃ ইউসুফ আলী। করটিয়া ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি মোঃ কবির হোসেন, সহসভাপতি মোঃ আলী হোসেন, সাধারণ সম্পাদক মোঃ রনি খান, যুগ্ম সাধারণ সম্পাদক নাসিরউদ্দিনসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে করটিয়া ওয়েলফেয়ার ফাউন্ডেশনের অফিস উদ্বোধন করা হয় ।

উল্লেখ্য ২০২৪ সালে অত্র এলাকার কয়েকজন মানবহিতৈষী তরুন মোঃ কবির হোসেন, মোঃ আলী হোসেন, মোঃ রনি খান, নাসিরউদ্দিন, মোহাম্মদ মাহমুদুল হাসান প্রমুখের প্রচেষ্টায় অত্র ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয় এবং বিভিন্ন শুভাকাঙ্ক্ষীর সাহায্য সহযোগিতা নিয়ে কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করছে।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

করটিয়া ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর কার্যনির্বাহী কমিটির অভিষেক ও শীতবস্ত্র বিতরণ

আপডেটের সময়: ০৬:১৮:১১ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫