মাদক বিরোধী অভিযানে ৮৮ পিস ইয়াবাসহ নারী মাদক বিক্রেতা আটক

  • আপডেটের সময়: ১০:১৫:১৩ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪
  • / 143

হুমায়ুন কবির, রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিথিঃ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৮৮ পিস ইয়াবাসহ শিমু আকতার (২৫) নামে এক নারী ইয়াবা বিক্রেতাকে আটক করেছে যৌথ বাহিনী। শনিবার (২১ ডিসেম্বর)রাত ৮ টায় উপজেলার পাটগাঁও শিমুর নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক শিমু ওই গ্রামের আবুল হোসেনের মেয়ে। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ তার বাড়িতে অভিযান চালায়। এ সময় তার কাছ থেকে পুলিশ ৮৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। টের পেয়ে শিমুর বাবা বাড়ি থেকে আগেই পালিয়ে যায়। আটককৃত শিমু আক্তার স্বীকার করেছে, সে ও তার বাবা ইয়াবা ট্যাবলেট বিক্রির সাথে জড়িত। রাণীশংকৈল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইয়াবাসহ আটককৃত মাদক কারবারি শিমু আক্তারের নামে থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়েছে। আজ রোববার ২২ ডিসেম্বর তাকে জেলা জেল হাজতে পাঠানো হয়েছে।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মাদক বিরোধী অভিযানে ৮৮ পিস ইয়াবাসহ নারী মাদক বিক্রেতা আটক

আপডেটের সময়: ১০:১৫:১৩ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪