সিইপিজেডে কার্টন কারখানায় ভয়াবহ আগুন

  • আপডেটের সময়: ০৭:৫১:৪৫ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪
  • / 172

চট্টগ্রামে রফতানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের (সিইপিজেডে) একটি কার্টন প্রস্তুতকারক প্রতিষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট।

শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে ইপিজেডের বেপজা গেটের পাশে ইউনিটি অ্যাক্সেসরিজ নামের ওই কারখানায় আগুনের সূত্রপাত হয়। তবে তাৎক্ষণিকভাবে এ আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ভারপ্রাপ্ত কর্মকর্তা কফিল উদ্দিন বলেন, ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আবদুল মালেক বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এখনও আগুন লাগার কারণ জানতে পারিনি আমরা। কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা পরে জানানো হবে।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সিইপিজেডে কার্টন কারখানায় ভয়াবহ আগুন

আপডেটের সময়: ০৭:৫১:৪৫ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪