ফরিদপুরে প্রাইভেটকার থেকে যুবকের মরদেহ উদ্ধার

  • আপডেটের সময়: ০৩:০৭:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪
  • / 251

ফরিদপুর জেলা প্রতিনিধি:

ফরিদপুরে একটি প্রাইভেটকারের ভেতর থেকে শফিক বেপারী (২৪) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে সদর উপজেলার ভাটি কানাইপুর এলাকা থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা।

নিহত মো. শফিক বেপারী সদরের মৃগী দক্ষিণপাড়া এলাকার মো. কুদ্দুস বেপারীর ছেলে।

ফরিদপুরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান জানান, ভাটি লক্ষ্মীপুর গ্রামের কবির মোল্লার বাড়ির উঠানে রাখা প্রতিবেশী ফরহাদ শরীফের মালিকানাধীন পর্দা দিয়ে ঢেকে রাখা প্রাইভেটকারের ভেতর থেকে শফিকের মরদেহ উদ্ধার করা হয়। ওই যুবক প্রাইভেটকারটি পরিচ্ছন্ন করার উদ্যেশ্যে মালিকের নিকট থেকে সকালে চাবি নিয়ে আসেন। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না।

তিনি আরও বলেন, সন্ধ্যায় তার খোঁজে ওই প্রাইভেটকারের কাছে আসলে ঢেকে রাখা গাড়ির ভেতরেই তার মরদেহ পাওয়া যায়। মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ফরিদপুরে প্রাইভেটকার থেকে যুবকের মরদেহ উদ্ধার

আপডেটের সময়: ০৩:০৭:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪