কুমিল্লায় মাদক ব্যবসায়িদের হামলায় নিহত-১
- আপডেটের সময়: ০৯:৪৫:০৩ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪
- / 183
সোহাইবুল ইসলাম সোহাগ, কুমিল্লা।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার গঙ্গানগর এলাকায় মাদক ব্যবসায়িদের হামলায় একজন নিহত হয়েছে৷ বিষয়টি নিশ্চিত করেছেন বিপাড়া থানার অফিসার ইনচার্জ মো. দেলোয়ার হোসেন।
শনিবার (২ নভেম্বর) দুপুর ২ টার দিকে উপজেলার ভাল্লাগ-গঙ্গানগরের মাঝ খানে সাবেক ফুল মিয়া মেম্বারের বাড়ির বাগানে এ হত্যার ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হলেন- উপজেলার রামচন্দ্রপুর বাল্লাগ (মোল্লা বাড়ি) মৃত সুলতান আহম্মেদের ছেলে মোঃ স্বপন মিয়া (৪০)। তিনি ঢাকায় গার্মেন্টস ব্যবসার পাশাপাশি পরিবার নিয়ে থাকতেন। গ্রামের বাড়িতে ঘরের নতুহ কাজ দেখার জন্য আসলে মাদকের বিষয়ে এলাকায় কথা বলায় ওনি এ হত্যার শিকার হন বলে জানান এলাকাবাসী।
স্থানীয় ও নিহত পরিবারের সুত্রে জানা যায়, মাদকের কার্যকলাপে বাধা দেয়াই প্রকাশ্যে কুপিয়ে জখম করে স্থানীশ চিহ্নিত মাদক কারবারির গডফাদাররা৷ গঙ্গানগর গ্রামের চিহ্নিত মাদকের গডফাদার নামে পরিচিত মৃত তৈয়ব আলী ছেলে আবুল হোসেন, উজ্জ্বল হোসেন, আবুল হোসেন, আনোয়ার হোসেন, সালাউদ্দিনের নেতৃত্বে ১০-১৫ জন মিলে শাহজালালের বাড়িতে তাকে হামলার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র নিয়ে রওয়ানা দেয়৷ হামলা কারীরা শাহজালালের বাড়ির কাছাকাছি পৌঁছালে শাহজালালের ভাই মোফাজ্জল হোসেন (৪৮) ও তার চাচাতো ভাই স্বপন মিয়া (৪০) হামলাকারীদের দেখে সড়কের পাশে বাগানে ডুকে পড়লে হামলাকারীরা তাদের উপর হামলা চালায়৷ এসময় তাদের হামলায় স্বপন ও মোফাজ্জল হোসেন গুরতর আহত হয়৷ তাদের আত্মচিৎকারে পরিবারের সদস্য ও এলাকাবাসীরা এগিয়ে আসলে হামলা কারীরা পালিয়ে যায়৷ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মোঃ স্বপন মিয়া (৪০) কে মৃত ঘোষণা করেন। মোফাজ্জল হোসেন (সোহেল) এর অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে।
বি-পাড়া থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন জানান, নিহত স্বপনের মরদেহ থানায় নিয়ে আসলে লাশের সুরত হাল রিপোর্ট তৈরি করি৷ মৃত্যুর প্রকৃত কারন জানার জন্য লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হবে৷



























