ময়মনসিংহে লোকাল ট্রেনের বগি লাইনচ্যুত

  • আপডেটের সময়: ০২:৫৬:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪
  • / 157

ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে লোকাল ট্রেনের পেছনের বগি লাইনচ্যুত হয়েছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে দেওয়ানগঞ্জ-ময়মনসিংহ ২৫৬ লোকাল ট্রেনটি স্টেশনে ঢোকার সময় এ ঘটনা ঘটে।

ময়মনসিংহ স্টেশন মাস্টার নাজমুল হক খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জ লোকাল ২৫৬ ট্রেন ময়মনসিংহ স্টেশনে ঢোকার সময় পেছনের একটি বগির ৮টি চাকা লাইনচ্যুত হয়। এতে স্টেশনের এক ও দুই নম্বর লাইন সচল থাকলেও তিন ও চার নম্বর লাইন বন্ধ রয়েছে। রিলিফ ট্রেনের খবর দেওয়া হয়েছে। এলে বগি উদ্ধার করা হবে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ময়মনসিংহে লোকাল ট্রেনের বগি লাইনচ্যুত

আপডেটের সময়: ০২:৫৬:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪