শেখ হাসিনার বিচারের দাবীতে কুতুবদিয়া বিএনপির অবস্থান কর্মসূচি
- আপডেটের সময়: ০৬:০৬:১৭ অপরাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪
- / 153
কুতুবদিয়া(কক্সবাজার) প্রতিনিধি:
সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার বিচারের দাবীতে কেন্দ্রীয় বিএনপি ২ দিনের অবস্থান কর্মসূচির অংশ হিসেবে কুতুবদিয়ায় অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার বিকালে কুতুবদিয়া উপজেলা বিএনপির উদ্যোগে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন কুতুবদিয়া উপজেলা বিএনপির সভাপতি জালাল আহমেদ।
উক্ত অবস্থান কর্মসূচিতে উপজেলা বিএনপির সহ-সভাপতি নুরুল আবছার,সাবেক সাংগঠনিক সম্পাদক শাহনেওয়াজ কুতুবী,কৈয়ারবিল ইউনিয়ন বিএনপির সভাপতি প্যানেল চেয়ারম্যান শফিউল আলম কুতুবী, সাধারণ সম্পাদক কামরুল হাসান বক্তব্য রাখেন।
বক্তারা, ফ্যাসিস্ট শেখ হাসিনা কর্তৃক ছাত্র জনতার ওপর যে গণহত্যা চালানো হয়েছে, সেই খুনি হাসিনা ও তার দোসরদের বিচারে আওতায় আনার দাবী জানান।
দু’দিন ব্যাপি অবস্থান কর্মসূচির প্রথম দিনে উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



























