কুতুবদিয়া সৈকতে নি‌খোঁজ ৩ শিশু: ১ জনের মরদেহ উদ্ধার

  • আপডেটের সময়: ০৮:১১:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০২৪
  • / 161

কুতুবদিয়া(কক্সবাজার) প্রতিনিধি:

কুতুবদিয়া বড়ঘোপ সৈকতে খেলতে গিয়ে তলিয়ে গেছে তিন শিশু। ১ জনের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। নিহত শিশু বড়ঘোপ ওয়াইদ্যার পাড়ার বাদশার ছেলে আশেক (১২) বলে জানা গেছে।

গতকাল মঙ্গলবার (৬ আগস্ট) বড়ঘোপ সৈকতে ফুটবল খেলতে গিয়ে দুপুর ২টার দিকে নিখোঁজ হয় ম‌নোহর খালী গ্রা‌মের বাশাহর পুত্র আশেক(১২) , আলী হোসেন’র ছেলে আলিম উদ্দিন (১২) ও মোঃ হাসেম’র ছেলে যাওয়াদ (৬)। এ‌দের ম‌ধ্যে আশেক ও আলিম স্থানীয় মাদ্রাসার ছাত্র এবং যাওয়াদ ম‌নোহরখালী সরকা‌রি প্রাথমিক বিদ‌্যাল‌য়ের ১ম শ্রেণীর ছাত্র।

কুতুব‌দিয়া ফায়ার স্টেশ‌নের ভারপ্রাপ্ত অ‌ফিসার তপন বড়ুয়া একজন শিশু উদ্ধা‌রের কথা নি‌শ্চিত ক‌রে‌ছেন ও উদ্ধার তৎপরতা অব‌্যাহত আ‌ছে ব‌লে জানি‌য়েছেন।

ট্যাগ :

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

কুতুবদিয়া সৈকতে নি‌খোঁজ ৩ শিশু: ১ জনের মরদেহ উদ্ধার

আপডেটের সময়: ০৮:১১:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০২৪